শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

ব্যাংকিং চ্যানেলে ফেরাতেই কালো টাকা সাদার সুযোগ: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৬ অপরাহ্ন, ৭ই জুন ২০২৪

#

ফাইল ছবি

ব্যাংকিং চ্যানেলে টাকা ফিরিয়ে আনতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকের হাতে থাকা টাকা উদ্ধার করতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সীমিতভাবে এগোতে চায় সরকার। সেভাবেই বাজেট করা হয়েছে। বাজেট ঘাটতি ৫ শতাংশের মতো, উন্নত দেশেও এর চেয়ে বেশি থাকে।

শুক্রবার (৭ই জুন) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাজেট নিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন অর্থবছরের এই বাজেটে মানুষের মৌলিক অধিকার, দেশীয় শিল্প ও সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। যা দেশের মানুষের জীবনমান উন্নয়ন করবে।

আরো পড়ুন: বিএনপি দেশের অগ্রগতি সহ্য করতে পারছে না: পররাষ্ট্রমন্ত্রী

ঐতিহাসিক ৬ দফা দিবস নিয়ে সরকারপ্রধান বলেন, পাকিস্তানের বৈষম্যের প্রতিবাদ একমাত্র বঙ্গবন্ধুই করেছিলেন। ৬ দফার পাশাপাশি দেশ স্বাধীন হলে সংবিধান কী হবে তাও ঠিক করে রেখেছিলেন বঙ্গবন্ধু।

এইচআ/ 


শেখ হাসিনা কালো টাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250