মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

রিপন মিয়ার পাশে দাঁড়ালেন সালমান মুক্তাদির

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪২ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

টেলিভিশনে সাক্ষাৎকার না দিতে চাওয়ায় কয়েকজন সাংবাদিকদের কাছ থেকে হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। সামাজিক যোগযোগমাধ্যমে এক পোস্টে এমনটা জানিয়েছেন তিনি নিজেই।

জানিয়েছেন, ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক তাদের বাড়িতে গিয়েছিলেন। টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয় তাকে। এবার এ ঘটনায় রিপন মিয়ার পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। 

রিপনের পোস্ট শেয়ার দিয়ে তিনি লিখেছেন, ভাই, আপনার যে জ্ঞান এবং মূল্যবোধ আছে, ওটা যদি আমাদের সবার থাকত, তাহলে আজকে আমরা একটা শিক্ষিত জাতি হিসেবে পরিচিত হতাম। রিপোর্টিংয়ের নামে এই হয়রানির যে ‘সংস্কৃতি’ সেটাকে মোকাবেলা করার কোনো উপায় নেই।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিষয়টি দেখা উচিত উল্লেখ করে সালমান আরো বলেন, ‘তবে আমি বিশ্বাস করি, মোস্তফা সরয়ার ফারুকীর অবশ্যই এই বিষয়টি দেখা উচিত। আর শুধু রিপন মিয়ার জন্য নয়। প্রত্যেক একক নাগরিকের এই শোষণের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা থাকা উচিত।’

সবশেষে তিনি লিখেছেন, ‘রিপন মিয়া একজন রত্ন। আর যদি আমরা তার মতো মানুষদের যত্ন না নিই, তাহলে আমরা তাকেও হারাতে চলেছি। আমাদের আরো দয়া, আরো আন্তরিকতা, আরো যত্ন এবং আরো ভালোবাসা দরকার। দেশ এসবের সবটুকু হারিয়েছে।’

জে.এস/

সালমান মুক্তাদির রিপন মিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250