সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

স্যোশাল মিডিয়ায় সবসময়ই বেশ সরব থাকেন অভিনেত্রী শবনম ফারিয়া। প্রায়ই নিজের অনুভূতি কিংবা মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। 

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের পারফর্মেন্সে বিরক্ত শবনম ফারিয়া। যা তার ফেসবুকে দেয়া স্ট্যাটাস দেখেই বুঝা যায়। 

বৃহস্পতিবার (২০শে ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে ফারিয়া লিখেছেন, ‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি। এই দুই কাজ করে জীবনে কষ্ট ছাড়া আর কিছু পাইনি! এটা কোনো ফানি স্ট্যাটাস না! অনেক দুঃখের স্ট্যাটাস।’

এদিকে অভিনেত্রীর এ পোস্টে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। মজার ছলে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন তারা। সেসবের উত্তরও দিচ্ছেন অভিনেত্রী। 

আরও পড়ুন: এবার আল্লু অর্জুনের বিপরীতে জাহ্নবী কাপুর

একজন প্রশ্ন করেছেন, জীবনে কয়টা প্রেম করলে এত বিরক্তি আসে ? জবাবে অভিনেত্রী বলেছেন, ৩টা সর্বনিম্ন! ফারিয়া অভিনয়শৈলী দেখিয়েছেন চলচ্চিত্রেও। এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এছাড়া সবশেষ তাকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়।

এসি/কেবি

বাংলাদেশ ক্রিকেট টিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250