সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

এসব রাজনৈতিক ভাষা নয়, পতিতালয়ের ভাষা

উপ-সম্পাদকীয়

🕒 প্রকাশ: ০১:১৫ পূর্বাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মোজাম্মেল হোসেন

ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনা ভারত-বিরোধী জিগিরের মধ্যে ক্রমে বিলীন হয়ে যাবে। আইনি মামলাটির প্রকৃত অগ্রগতি ও নিষ্পত্তি না হয়ে তা শেষ পর্যন্ত হারিয়ে যাবে। অভিজ্ঞতা থেকে এই আশঙ্কা করছি।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব (১৫ মাসে পঞ্চমবার) এবং পরবর্তী বিভিন্ন প্রতিক্রিয়ায় এটা আরো পরিষ্কার। আশঙ্কা সত্য না হলে, আইনি বিচার হলে, খুশি হবো। 

ওসমান হাদিরা যা করছে তা রাজনীতি নয়। পাকিস্তান আমলে ২৫ বছর বাংলাদেশের জনগণ গণতন্ত্র, স্বায়ত্তশাসন ও সাংস্কৃতিক স্বাধিকারের জন্য আন্দোলন করেছে এবং শেষে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।

আমরা কোনোদিন পাকিস্তানি শাসকগোষ্ঠী ও গণহত্যাকারী বর্বর হানাদার বাহিনীকে 'শাউয়া-মাউয়া... খানকির পুত' বলে গালি দেই নাই। এসব রাজনৈতিক ভাষা নয়। পতিতালয়ের ভাষা।

আমরা হানাদারদের রাজনৈতিক ভাষায় চিত্রিত করেছি। প্রতিবাদ করেছি, বিরোধিতা করেছি। ওসমান হাদিদের ভাষা-সন্ত্রাসের মতো তারা যা করছে, তা রাজনৈতিক সন্ত্রাস। রাজনীতি নয়। গভীর স্বার্থসংশ্লিষ্ট রাজনৈতিক শক্তি এদেরকে পেছন থেকে পরিচালিত করে। এরা সবটা বোঝে না। এরা সেই অপরাজনীতির সম্মুখবর্তী সন্ত্রাসী সৈনিক। সস্তায় নিজেদের জীবন বিপন্ন করে। 

ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। হামলার বিচার ও হামলাকারীর শাস্তি দাবি করি। একটি তরুণ প্রাণ বেঁচে উঠুক। গুরুতর আহত হাদি সুস্থ হলেও সহসা সক্রিয় হতে পারবেন না।

তবে নেপথ্যের রাজনৈতিক শক্তি তাকে শান্তি দেবে না, তার নাম নানাভাবে রাজনীতিতে ব্যবহার করবে। মৃত্যু হলে তাদের কিছু আসে যায় না। তারা দু'দিনে ভুলে গিয়ে নতুন সন্ত্রাসী সৈনিকদের ব্যবহার করতে থাকবে। 

দেশের তরুণ প্রজন্মের প্রতি আহ্বান, আপনারা নিজেদের বিদ্যাবুদ্ধি, শিক্ষা ও বিবেচনাবোধ কাজে লাগান। জানুন, বুঝুন ও রাজনীতিতে অবদান রাখুন। রাজনীতির নামে সন্ত্রাস, স্বাধীনতা-বিরোধিতা, মুক্তিযুদ্ধ-বিরোধিতা ও 'শাউয়া-মাউয়া' প্রত্যাখ্যান করুন।

লেখক: বিশিষ্ট সাংবাদিক

মোজাম্মেল হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250