রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ

কোটা ও‌ পেনশন নিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান‌ ভিসিরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ১৪ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কার ও‌ সর্বজনীন পেনশন ‘প্রত্যয় স্কিম’ নিয়ে শিক্ষাঙ্গনে স্থবিরতা নেমে এসেছে।  শিক্ষার্থীদের আন্দোলন এবং শিক্ষকদের আন্দোলন, এ নিয়ে জটিলতা নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে চান দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসিরা।

গত ১২ই এপ্রিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবনের মিলনায়তনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের (ভিসি) সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয় উঠে এসেছে। 

সভায় ৩১ বিশ্ববিদ্যালয়ের ভিসি উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হাবিবুর রহমান। সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে সাম্প্রতিক শিক্ষক আন্দোলন ও চলমান সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে‌ এক‌ বিজ্ঞপ্তিতে এ‌‌ তথ্য না জানানো হয়েছে।

আরো পড়ুন : কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের (ভিসি) সংগঠন ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ’ বলছে সর্বজনীন পেনশন স্কিম প্রণয়নের সময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ বা শিক্ষার অংশীজনের সঙ্গে কোনো আলোচনা না হওয়ায় এই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

শিক্ষকদের চলমান আন্দোলন ও যৌক্তিক দাবিসমূহ নিরসনকল্পে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে পরিষদ বলছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রত্যাশা করে।

পেনশন স্কিম প্রত্যয় বাতিলসহ তিন দফা দাবি আদায়ে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা একযোগে সর্বাত্মক কর্মবিরতিতে রয়েছেন। চলতি মাসের ১লা জুলাই শুরু হওয়া এ আন্দোলনের ফলে ১৪ দিন ধরে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো।

এস/কেবি

প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250