মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ‘দরজা খোলা’ রাখছে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গাজা যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়ন হচ্ছে কিনা, তা নিশ্চিত করার জন্য চাপ বজায় রাখতে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দরজা খোলা রাখছে। ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস এ কথা জানিয়েছেন। খবর এএফপির।

ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর কাজা ক্যালাস বলেন, ‘যুদ্ধবিরতি প্রেক্ষাপট পাল্টে দিয়েছে—এটি সবার কাছেই খুব স্পষ্ট। তবে যদি না আমরা গাজায় আরো বেশি সাহায্য পৌঁছানোসহ মাঠ পর্যায়ে সত্যিকারের এবং টেকসই পরিবর্তন দেখতে পাই, তবে নিষেধাজ্ঞার হুমকি এখনো টেবিলে রয়েছে।’ 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধ বন্ধের চুক্তি হওয়ার আগে ব্রাসেলস ইসরায়েলের বিরুদ্ধে মন্ত্রী ও কর্মকর্তাদের কালো তালিকাভুক্ত করা এবং বাণিজ্য সম্পর্ক সীমিত করাসহ বিভিন্ন পদক্ষেপের প্রস্তাব করেছিল।

ক্যালাস বলেন, ‘আমরা এখন সেই পদক্ষেপগুলো নিয়ে এগোচ্ছি না, তবে সেগুলোকে টেবিল থেকেও সরিয়ে নিচ্ছি না, কারণ পরিস্থিতি এখনো ভঙ্গুর।’

তিনি বলেন, ইইউ চায় ইসরায়েল বেশ কিছু পদক্ষেপ নিক, যার মধ্যে রয়েছে ‘গাজায় মানবিক সাহায্য পৌঁছনোর উন্নতি’, ফিলিস্তিনিদের কাছে রাজস্ব হস্তান্তর, সাংবাদিকদের গাজায় প্রবেশের অনুমতি দেওয়া এবং বেসরকারি সংস্থাগুলোর নিবন্ধীকরণ।

জে.এস/

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250