বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

গ্ল্যামারাস লুকে নুসরাত, বললেন—‘সুন্দরভাবে বছরটি শেষ করছি’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১১ পূর্বাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকার বাইরেই যেন এখন বেশির ভাগ সময় কাটাচ্ছেন নুসরাত ফারিয়া। বছরের শেষ সময় ও বড়দিনের ছুটিতে কানাডার টরন্টো এবং ওটায়ায় অবস্থান করছেন তিনি। চলতি সফরে নায়িকার সঙ্গে দেখা গেছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খানকেও।

সামাজিক মাধ্যমে শুক্রবার প্রকাশিত ছবিতে নুসরাতকে দেখা গেছে গ্ল্যামারাস লুকে। অফ-শোল্ডার কালো গাউনে, খোলা চুলে উষ্ণ ভঙ্গিতে নায়িকা ক্যামেরার দিকে তাকিয়ে বসেছেন। ছবির ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘সবচেয়ে সুন্দরভাবে বছরটি শেষ করছি।’

ভক্তরা ছবিগুলোতে প্রশংসা জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘নুসরাতকে দেখলে মনে হয় ক্লিওপেট্রার মতো সৌন্দর্য।'

আরেকজন লিখেছেন, ‘গর্জিয়াস বিউটি অ্যান্ড কিউটি।’ 

ওটায়ার আরেকটি ছবিতে জায়েদ খানকে কালো লম্বা কোট, ব্যান্ডানা ও সানগ্লাসে দেখা গেছে, হাতে একটি ফুলের তোড়া নিয়ে। নুসরাত তার পাশে দাঁড়িয়ে হাস্যোজ্বল অবস্থায় ফ্রেমবন্দি হয়েছেন। 

জানা গেছে, এই দুই তারকা আজ ২৭শে ডিসেম্বর ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। বিদেশের মাটিতে নুসরাত ফারিয়া ও জায়েদ খানের ঘোরাঘুরি ও বছরের শেষের উদযাপন এখন ভক্ত ও নেটিজেনদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

জে.এস/

নুসরাত ফারিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250