সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

শাহরুখের সঙ্গে বিয়ে না হওয়া প্রসঙ্গে কাজলের বক্তব্য ভাইরাল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

শাহরুখ খান ও কাজলকে বলিউডের চিরসবুজ জুটি বলা হয়। বিশেষ করে ‘বাজিগর’, ‌‘দিলওয়ালে দুলহানিয়া লে জয়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘মাই নেম ইজ খান’ ছবিগুলো হিন্দি সিনেমার ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে তাতে সন্দেহ নেই। অনস্ক্রিনে তাদের কেমিস্ট্রি দর্শককে সবসময় মুগ্ধ করেছে। অনেকে তাদের অফস্ক্রিনেও সফল জুটি হিসেবে দেখতে না পারার জন্য আফসোস করেন।

প্রায়ই বিয়ে নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন শাহরুখ ও কাজল। মজার ছলেই সেসব প্রশ্ন গ্রহণ করেন, উত্তর দেন তারা। এবার কাজলকে ইনস্টাগ্রামে এক ভক্ত এমন প্রশ্ন করলেন। কাজলও মজা করে তার জবাব দিয়েছেন। সেই জবাব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

ইনস্টাগ্রামে কাজল নিয়মিতই মজাদার এবং হাস্যকর উত্তর নিয়ে ‘আস্ক মি এনিথিং’ সেশন পরিচালনা করেন। সেখানে বলিউড অভিনেত্রীকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, যদি তিনি তার স্বামী হিসেবে অজয় দেবগণকে না পেতেন তাহলে কি শাহরুখ খানকে বিয়ে করতেন? কাজল মজা করে উত্তরে পাল্টা প্রশ্ন ছুঁড়েছেন, ‘সেই ব্যক্তির কি প্রস্তাব দেয়া উচিত না’?

তিনি মজার ভঙ্গিতে বলতে চেয়েছেন, সাধারণত পুরুষরাই মেয়েদের কাছে বিয়ের প্রস্তাব দেয়। এক্ষেত্রে নারীকে দায়ী করা ঠিক নয়। শাহরুখ যে কাজলকে বিয়ের প্রস্তাব দেননি সেটাও মজার ছলে বুঝিয়ে দিলেন তিনি। তার এই উত্তর সবার নজর কেড়েছে এবং সেটি ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: অস্কারের মঞ্চে যেসব তারকা পারফর্ম করবেন

কাজল সবসময় শাহরুখ খানকে ‘ফ্রেন্ডস ফর লাইফ’ হিসেবে বর্ণনা করেন। যখন তার কাছে প্রশ্ন করা হয়, অজয় দেবগণ বা শাহরুখ খান, কে তার পছন্দের সহ-অভিনেতা? কাজল হেসে উত্তর দেন, ‘সিচুয়েশনের ওপর নির্ভর করে।’

কাজল আরও কিছু মিষ্টি দিক শেয়ার করেছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। তিনি প্রকাশ করেছেন, অজয় দেবগণ তার প্রথম ক্রাশ ছিলেন। তিনি বলেন, ‘আমার প্রথম ক্রাশকেই আমি বিয়ে করেছি!’

এসি/ আই.কে.জে/


শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250