মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

খেজুরের দাম নির্ধারণ করে দিবে সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেছেন, রোজাদারদের স্বস্তি দিতে দুই-একদিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় জিহাদি খেজুরের দাম বেঁধে দেবে।

রোববার (১০ই মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে রমজান মাস উপলক্ষে সাধারণ ভোক্তাদের সাশ্রয়ী মূল্য ‘টিকে গ্রুপের’ পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বাণিজ্য মন্ত্রণালয় আজ-কালের মধ্যে জিহাদি খেজুরের দাম বেঁধে দেবে জানিয়ে ভোক্তার ডিজি বলেন, আমদানিকারকদের সঙ্গে বৈঠকে বসে নজরদারির মধ্যে রাখা হবে অন্যান্য খেজুরও। ভোক্তা অধিকার বছরব্যাপী অভিযান কার্যক্রম পরিচালনা করে। বাজার নিয়ন্ত্রণে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে ভোক্তা অধিকার। অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রাখা হবে।

রমজানের সময় দ্রব্যমূল্য বৃদ্ধি পায় উল্লেখ করে ভোক্তার ডিজি বলেন, এবারের রমজানে ‘টিকে গ্রুপ’ প্রায় ৩০টি পণ্যে ৫-৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে বিক্রি করছে। ক্রেতাদের অস্বস্তি কমাতে দেশের অন্যান্য শিল্প গ্রুপগুলোকেও এগিয়ে আসতে হবে।

ওআ/

খেজুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250