মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ পূর্বাহ্ন, ৩০শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরা ও আর্শদীপ সিং দুর্দান্ত বোলিং করলেন ডেথ ওভারে। ১৫ ওভারে ৪ উইকেটে ১৪৭ রান করা দক্ষিণ আফ্রিকা আশা জাগিয়েও জিততে পারলো না। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এবার তাদের স্বপ্ন ভাঙলো। ১৭৭ রানের লক্ষ্যে নেমে ৮ উইকেটে ১৬৯ রান করে প্রোটিয়ারা। ৭ রানে জিতে চ্যাম্পিয়ন হলো ভারত। ১৭ বছর পর টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে ট্রফি জিতলো তারা। আর ১১ বছর পর আইসিসির কোনও ইভেন্টে শিরোপা অর্জন করলো।

কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের ২ ওভারে ৩৮ রান তুলে আইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার দক্ষিণ আফ্রিকার জয়ের আশা জাগান। শেষ ৫ ওভারে তাদের লাগে ৩০ রান।

বুমরা ১৬তম ওভারে মাত্র ৪ রান দেন। লক্ষ্য কমে দাঁড়ায় ২৪ বলে ২৬ রান। হার্দিক বল হাতে নিয়েই ক্লাসেনকে ফেরান। ঠিক তখনই ম্যাচ থেকে ছিটকে যায় প্রোটিয়ারা। ওই ওভারে হার্দিক দেন মাত্র ৪ রান।

১৮তম ওভারে বুমরা মার্কো ইয়ানসেনকে ফেরান, দেন মাত্র ২ রান। পরের ওভারে আর্শদীপ সিংয়ের আঁটসাঁট বোলিং, দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে যোগ হয় মাত্র ৪ রান। শেষ ওভারে লক্ষ্য বেড়ে দাঁড়ায় ১৬ রান।

হার্দিকের প্রথম বলে মিলার বাউন্ডারি পার করতে চেয়েছিলেন। কিন্তু সূর্যকুমার যাদব বাউন্ডারির লাইনের ইঞ্চিখানেক আগে বল ধরে ছুড়ে দিয়ে সীমানার বাইরে চলে যান। তারপর আবার মাঠে ঢুকে ক্যাচ ধরেন। অনেকের মতে এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট।

আর পারেনি দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় বলে কাগিসো রাবাদা চার মারলেও ৮ রানের বেশি আসেনি।

এর আগে ভারত বিরাট কোহলির ৭৬ রান ও অক্ষর প্যাটেলের ৪৭ রানের ইনিংসে ১৭৬ রান করে। ম্যাচসেরা হয়েছেন কোহলি।

আই.কে.জে/

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250