রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

টুর্নামেন্টসেরা শরীফুল পেলেন ১৫ লাখ টাকা, ফাইনালসেরা তামিম

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন হয়নি দল, তাই খানিকটা মন খারাপ হওয়া স্বাভাবিক। তবু পুরস্কার বিতরণী মঞ্চে শরীফুল ইসলামের মুখে ছিল হাস্যোজ্জ্বল ছবি। বিপিএলে এবারের আসরের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। তাও প্রথম পেসার হিসেবে। চট্টগ্রাম রয়্যালসের হয়ে ১২ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট।

বিপিএলের এক আসরে শরীফুলের চেয়ে বেশি উইকেট নিতে পারেননি আর কেউ। বাঁহাতি এই পেসার সর্বোচ্চ উইকেট শিকারির ৫ লাখ টাকার পাশাপাশি টুর্নামেন্ট সেরা হিসেবে জেতেন ১০ লাখ টাকা।

পুরস্কার পেয়ে শরীফুল বলেন, ‘সর্বোচ্চ উইকেটশিকারি ও টুর্নামেন্টসেরা হয়ে খুব ভালো লাগছে। তবে আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারতাম, তাহলে আরও বেশি ভালো লাগত।’

ফাইনালে আজ শনিবার (২৪শে জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৬৩ রানে হেরেছে চট্টগ্রাম। শরীফুল বলেন, ‘সরি চট্টগ্রামবাসী, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সবাই মিলে চেষ্টা করেছি। আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। আপনারা আমাদের সাপোর্ট করবেন। আমাদের কোচিং স্টাফ, নাফিস ভাই, সুমন স্যার, বাবুল স্যার- সবাইকে ধন্যবাদ। আমরা পুরো দল হিসেবে খেলেছি। সবাইকে ধন্যবাদ।’

৩৯৫ রান করে সেরা ব্যাটার হয়েছেন সিলেট টাইটানসের পারভেজ হোসেন ইমন। সেরা উদীয়মান খেলোয়াড় রাজশাহীর রিপন মণ্ডল। ফাইনালে ১০০ রানের ইনিংস খেলে সেরা খেলোয়াড় হয়েছেন তানজিদ হাসান তামিম। সেরা ফিল্ডার লিটন দাস।

জে.এস/

বিপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250