মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই: আওয়ামী লীগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

গণবিক্ষোভের জেরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার ১৭ মাস পর প্রথমবার ভারতে বসে সাংবাদিক সম্মেলন করলেন তার দল আওয়ামী লীগের নেতারা। তাদের দাবি, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে অক্ষম। সেই কারণেই আওয়ামী লীগকে নির্বাচনে লড়তে দেওয়া হচ্ছে না। শেখ হাসিনার দলের জনপ্রিয়তাকে ইউনূসেরা ভয় পাচ্ছেন, দাবি আওয়ামী লীগের।

গতকাল শনিবার (১৭ই জানুয়ারি) আওয়ামী লীগের নেতা হাছান মাহমুদ এবং মহিবুল হাসান চোধুরী নওফেল নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন।  খবর আনন্দবাজার ডটকমের।

এ সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা সব সময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। কিন্তু এই প্রশাসন থাকলে আওয়ামী লীগ কখনওই ভালো কাজ করার সুযোগ পাবে না।”

বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘুদের অবস্থান নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। আওয়ামী লীগের বৈঠকেও সেই প্রসঙ্গ উঠেছে। ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের কথা বলে হাছান মাহমুদদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ। এমনকি তারা দাবি করেন, আওয়ামী লীগের কর্মীদের হত্যার অভিযোগে অভিযুক্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ড. ইউনূসের নির্দেশে।

২০২৪ সালের জুলাই আন্দোলনে প্রায় ১৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন (ইউনাইটেড নেশন্‌স হাই কমিশন ফর হিউম্যান রাইট্‌স)-এর একটি রিপোর্ট। বৈঠকে ওই তথ্যের সমালোচনা করেন হাছান মাহমুদ এবং মহিবুল হাসান। তাদের দাবি, জাতিসংঘের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্ক তাদের সঙ্গে কথা বলেছিলেন। তার পরেও তাদের বক্তব্য ওই রিপোর্টে রাখা হয়নি বলে দাবি দুই নেতার।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ঢাকা ছেড়ে দিল্লিতে চলে যান শেখ হাসিনা। সেই থেকে ভারতেই ‘অজ্ঞাতবাসে’ রয়েছেন। আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। কিন্তু ড. ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচনে তারা লড়তে পারছে না।

হাছান মাহমুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250