শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশের সাথে কাজে আগ্রহী অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ৩০শে মে ২০২৪

#

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করছেন অস্ট্রেলিয়ার বাণিজ্য বিষয়ক সহকারী মন্ত্রী সিনেটর টিম আয়ার্স। 

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দীকীর সাথে (বৃহস্পতিবার) ৩০শে মে বৈঠককালে তিনি এই আগ্রহ প্রকাশ করেন। 

সহকারী মন্ত্রী টিম আয়ার্স বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও প্রচেষ্টার প্রশংসা  করেন। তিনি ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অংশ হিসেবে উচ্চপর্যায়ের বাণিজ্য বিষয়ক প্রতিনিধিদলের সফরের ওপরও গুরুত্বারোপ করেন।

গত ২৯শে জুলাই বাংলাদেশ হাইকমিশন ও সিডনিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় এফবিসিসিআই বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ জোরদারকরণ শীর্ষক একটি সেমিনার আয়োজন করে। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন হাইকমিশনার আল্লামা সিদ্দীকী। 

আরো পড়ুন: ৩ লাখ ৭০ হাজার শূন্য পদ পূরণে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ

তিনি অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন এবং সম্প্রতি অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরকে দু’দেশের সম্পর্ক উন্নয়নের আরও একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বাংলাদেশকে একটি অপার সম্ভাবনার দেশ হিসেবে তুলে ধরেন।

এই সেমিনারে অস্ট্রেলিয়ার বাজার আকৃষ্ট করার লক্ষ্যে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বাংলাদেশের রপ্তানিযোগ্য কতিপয় সম্ভাবনাময় খাত যেমন: পাট ও পাটজাতদ্রব্য, চামড়া, গার্মেন্টস ও টেক্সটাইল এবং প্লাস্টিক শিল্পকে তুলে ধরা হয়। এসময় এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ড. যশোদা জীবন দেবনাথ ও সেক্রেটারি জেনারেল ড. আলমগীর দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে উভয় দেশের যৌথ উদ্যোগ ও অংশীদারীত্বের ওপর গুরুত্বারোপ করেন।

উক্ত সেমিনারে নিউসাইথ ওয়েলসের ক্ষুদ্রশিল্প ও বহুসংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্টিফেন ক্যাম্পার এমপি, শিল্প বিষয়ক মন্ত্রী সফি কটসিস এমপি, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক বিভাগের দক্ষিণ ও মধ্য এশীয় সহকারী সচিব ব্রুস সত্তর, অস্ট্রেলিয়ান ফ্যাশন কাউন্সিলের প্রধান নির্বাহী, বিভিন্ন চেম্বার্স, অস্ট্রেলিয়ার বাণিজ্য সংগঠন, ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ মোট ১২০ জন উপস্থিত ছিলেন।

এফবিসিসিআইয়ের প্রতিনিধিদল গত ২৮শে মে ক্যানবেরায় অস্ট্রেডের প্রধান নির্বাহী, ক্যানবেরার বিজনেস চেম্বারস, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক বিভাগের ডেপুটি সেক্রেটারি  জর্জ মিনার সাথে বৈঠক করেন। এছাড়া তারা সিডনিতে বিজনেস নিউ সাউথ ওয়েলসের সাথে বৈঠক করেন ।

এইচআ/  

বিনিয়োগ বাংলাদেশ ও অস্ট্রেলিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250