বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব *** ভোটকেন্দ্রে জাল ভোটের চেষ্টা, হাতেনাতে ধরা তিন শিক্ষার্থী *** ‘অনেক বিচারক বেলা ১১টায় আসেন, দেড়টা-দুইটায় চলে যান—এটা চলবে না’ *** বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস টিকে থাকার খাদ্য–জ্বালানি মজুত আছে ইরানের *** আজ ঢাকায় গাইবেন পাকিস্তানের মুর্তজা কিজিলবাশ *** দিল্লিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত *** শুধু ব্যবস্থা নেওয়া নয়, অপরাধের ঝুঁকি কমানো আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী *** আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী *** বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের পরিচয় শনাক্ত হয় সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে

৩ লাখ ৭০ হাজার শূন্য পদ পূরণে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ৩০শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বর্তমানে ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের ৩ লাখ ৭০ হাজার ৪শ ৪৭টি পদ শূন্য রয়েছে বলে সংসদীয় কমিটির বৈঠকে জানানো হয়েছে। এই শূন্য পদগুলো পূরণে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

বৃহস্পতিবার (৩০শে মে ) জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি ড. মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জানানো হয়, বর্তমানে মোট ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের ১৯ লাখ ১৬ হাজার ৫শ ১৯টি অনুমোদিত পদের মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৭২টি পদ পূরণ করা হয়েছে এবং তিন লাখ ৭০ হাজার ৪শ ৪৭টি পদ শূন্য রয়েছে।  

আরো পড়ুন: প্রাথমিক শিক্ষকের মৌখিক পরীক্ষা গ্রহণে বাধা নেই 

বৈঠকে কমিটি সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ফরহাদ হোসেন, নূর-ই-আলম চৌধুরী, ড. বীরেন শিকদার, মেহের আফরোজ, শরীফ আহমেদ, মোতাহেরুল ইসলাম চৌধুরী, শাহদাব আকবর, মোহা. আসাদুজ্জামান আসাদ এবং শাহ সারোয়ার কবীর অংশ নেন।  

কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ এবং অধীন প্রতিষ্ঠানগুলোর অনুমোদিত ও শূন্য পদ পূরণ করতে গুরুত্ব অনুযায়ী মন্ত্রণালয় ও বিভাগ নির্বাচন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এছাড়া আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে মন্ত্রণালয়ের মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয় (১৩-২০গ্রেড) সেগুলোর শূন্যপদ পূরণের লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়।

এইচআ/ 

জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

ভোটকেন্দ্রে জাল ভোটের চেষ্টা, হাতেনাতে ধরা তিন শিক্ষার্থী

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

‘অনেক বিচারক বেলা ১১টায় আসেন, দেড়টা-দুইটায় চলে যান—এটা চলবে না’

🕒 প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস টিকে থাকার খাদ্য–জ্বালানি মজুত আছে ইরানের

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250