বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যানসারের ওষুধ পাচারচেষ্টা, ঢাকায় চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪ *** রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েব, থানায় জিডি *** উপকূলীয় তিন অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, ১ নম্বর সতর্ক সংকেত *** স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুদিন পর থানায় অভিযোগ *** সাংবাদিক কাজলের পৈতৃক বাড়ি দখলের চেষ্টা, ভাঙা প্রাচীর, কেটে নেওয়া হলো মায়ের লাগানো গাছ *** কেন আঁকা হয়েছিল, কাদের চাপে মুছে ফেলা হলো সঞ্জীব চৌধুরীর গ্রাফিতি *** নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও বার্ট্রান্ড রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি *** সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের *** ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর *** বিভাগীয় সদরগুলোতে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুদিন পর থানায় অভিযোগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৮ পূর্বাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৬

#

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে। পরবর্তীতে স্বজনদের সহায়তায় তারা থানায় এসে আইনের আশ্রয় নিয়েছেন তিনি।

ভুক্তভোগী নারী (২০) শেরপুরের বাসিন্দা। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের হানু মার্কেট এলাকায় ভাড়া থাকেন এবং স্থানীয় ডিবিএল গ্রুপের একটি শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করেন। তার স্বামীও তার সঙ্গে একই বাসায় থাকেন।

ভুক্তভোগী নারী জানান, গত ছয় মাস ধরে তারা ওই এলাকার হারুন নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকেন। সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা বাসা পরিবর্তনের সিদ্ধান্ত নেন। গত সোমবার বাড়ির মালিক হারুন অর রশিদকে তিন মাসের অগ্রিম ভাড়া পরিশোধ করে মালামাল সরানোর কাজ শুরু করেন।

তিনি অভিযোগ করেন, এ সময় স্থানীয় দুই যুবক ফারুক ও নয়ন তার বাসায় এসে স্বামীকে জোর করে ডেকে নিয়ে যান। অনেকক্ষণ পর সন্ধ্যার দিকে তার স্বামী ফিরে আসেন। রাত সাড়ে ৮টার কিছুক্ষণ পর ফারুক ও নয়নের সঙ্গে অচেনা আরও দুজন তাদের ঘরে প্রবেশ করেন। একপর্যায়ে তারা তার স্বামীকে মারধর করে পাশের কক্ষে আটকে রাখেন।

ভুক্তভোগীর অভিযোগ, ফারুক তার স্বামীর কাছে টাকা পাওয়ার কথা বলে তাকে নিজেদের কথামতো চলতে বলেন। রাজি না হওয়ায় ফারুক, নয়ন ও তাদের সঙ্গে থাকা এক ব্যক্তি তার হাত বেঁধে ফেলেন। পরে গলায় ধারালো ছুরি ধরে দুই পা বেঁধে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করেন চারজন। এ সময় তিনি তাদের কাছে বারবার আকুতি জানালেও তারা থামেননি।

তিনি আরও বলেন, ঘটনার সময় আশপাশের কেউ তাকে উদ্ধারে এগিয়ে আসেননি। ঘটনার পরও অভিযুক্তরা বাড়ির আশপাশে অবস্থান করায় ভয়ে তিনি থানায় যেতে পারেননি। পরে স্বজনদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে তাকে থানায় যেতে সহযোগিতা করেন।

ভুক্তভোগীর স্বামী বলেন, তাকে পাশের কক্ষে আটকে রেখে মারধর করা হয়। এ সময় তাকে বলা হয়, তার স্ত্রী টাকা আনতে গেছেন। অভিযুক্তরা একেকজন একেকবার এসে তাকে নির্যাতন করেন। পরে স্ত্রীর কাছে গিয়ে তার ওপর নির্যাতনের বিষয়টি বুঝতে পারেন। বিচার চাইতে বের হওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেন। ভয়ে বের হতে না পেরে পরে আত্মীয়স্বজনের সহযোগিতায় থানায় আসেন তারা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বিষয়টি জানার পর থানার পরিদর্শক (তদন্ত) কে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গাজীপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250