মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ধানমন্ডির রাস্তায় দুই কোটি টাকার ল্যান্ড ক্রুজার ফেলে গেলো কে?

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনের রাস্তায় দিনভর পড়েছিল একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার গাড়ি। দামি এই গাড়িটি কে বা কারা এখানে ফেলে রেখে গেছে, তা জানা যায়নি।

রোববার (১৮ই আগস্ট) সকাল থেকেই গাড়িটি সেখানে দেখা যায়। গাড়িটির আনুমানিক দাম প্রায় দুই কোটি টাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে গাড়িটি এখানেই পড়ে আছে। দীর্ঘক্ষণ দাঁড়ানো দেখে সন্দেহ হয় অনেকের। এরপর সামনে গিয়ে গাড়িটি আনলক অবস্থায় দেখা গেছে। তারা খুলে দেখেন, কেউ নেই গাড়ির ভেতরে।

পরে রোববার মধ্যরাতে সেনাবাহিনীর সহযোগিতায় গাড়িটি র‍্যাকারে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

গাড়ির নম্বর প্লেটে দেখা গেছে, এর নম্বর- ঢাকা মেট্রো-ঘ ২১-৮৪৫৬। আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। মালিকহীন গাড়িটি দীর্ঘসময় একই স্থানে থাকায় কে বা কারা গাড়িটির লুকিং গ্লাস খুলে নিয়ে গেছে।

ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট গ্রুপে জুনায়েদ কামাল নামের একজন এই গাড়িটি নিয়ে রাত ১টার দিকে একটি পোস্ট দিয়ে লিখেছেন, ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনের দিকের রাস্তায় কেউ একজন ল্যান্ড ক্রুজার গাড়ি ফেলে গেছেন। রোববার সকাল থেকে গাড়িটি এখানে পড়ে আছে, গাড়িটি আনলক অবস্থায় আছে। কেউ কি এর মালিককে চেনেন?

ওআ/ আই.কে.জে/

সেনাবাহিনী গাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250