বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

‘জনশক্তি’ নিয়ে কোনো আলোচনা হয়নি : জাতীয় নাগরিক কমিটি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৪

#

বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি- ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের কোনো নাম কিংবা সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়নি।

শনিবার (২১শে ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিন বলেন, বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম 'জনশক্তি'। যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।

তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই, এ ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্ত নিয়ে আমাদের মাঝে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো যাচ্ছে।

আই.কে.জে/


জাতীয় নাগরিক কমিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250