শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ময়মনসিংহে কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, খতিয়ে দেখছে পুলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২২ পূর্বাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৫

#

ছবি - সংগৃহীত

ময়মনসিংহ সদরে হযরত শাহ্সুফী সৈয়দ কালু শাহ (রা.) এর মিলাদ মাহফিল, দোয়া ও কাওয়ালি অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৮ই জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

এতে দেখা যায়, প্রায় শতাধিক লোক নগরীর থানাঘাট ব্রহ্মপুত্র নদের পাড়ে হযরত শাহ্সুফী সৈয়দ কালু শাহ (রা.)-এর মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুর চালায়। এ সময় মঞ্চ ও শতাধিক চেয়ার এবং সাউণ্ড সিস্টেম ভাঙচুর করা হয়।

শিল্পী মিজান বাউলা বলেন, ‘৪৫ বছর ধরে হযরত শাহ্সুফী সৈয়দ কালু শাহ (রা.)-এর মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠান হয়ে আসছে, কোনোদিন এমন হয়নি। আমি যখন ইসলামিক গান পরিবেশন করছি, তখন বড় মসজিদ মাদ্রাসার একদল হুজুর এসে হামলা ভাঙচুর শুরু করেন। আমাদের ২-৩ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয় প্লাস্টিকের চেয়ার, সাউন্ড সিস্টেম এবং মঞ্চ। এ ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। থানার সামনে এমন ঘটনা কখনো কাম্য ছিল না।’

কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, ‘বড় মসজিদ জামিয়া ফয়জুর রহমান রহ. মাদ্রাসার ছাত্ররা কাওয়ালি অনুষ্ঠানে ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চেয়ার মঞ্চ ভাঙচুর করা হলেও কেউ আহত হননি। বিষয়টি কেন হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আই.কে.জে/

ময়মনসিংহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250