শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

সত্যই কি মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে কথিত প্রেমিকা তৃষার ‘ঝামেলা’ হয়েছে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৬ পূর্বাহ্ন, ২৪শে জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে আলোচিত জুটিগুলোর একটি হলেন তৃষা কৃষ্ণা ও থালাপতি। একসঙ্গে বহু সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তারা। পর্দার রসায়ন নিয়ে দর্শকদের উন্মাদনা এখনো তুঙ্গে। সেই কারণেই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সামান্য ইঙ্গিতও সামাজিক যোগাযোগমাধ্যমে বড় আলোচনার জন্ম দেয়। কারণ, অনেক দিন ধরেই গুঞ্জন, দুই তারকা নাকি প্রেম করছেন। ইন্ডিয়া টুডে অবলম্বনে।

সাম্প্রতিক সময়ে নতুন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে—তৃষা নাকি ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো করে দিয়েছেন। এতেই অনেকে ধরে নিয়েছেন, মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কের অবনতি হয়েছে। দুই তারকার মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে—এমনটাও বলছেন কেউ কেউ। তবে এ দাবির পক্ষে এখনো কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তৃষা কিংবা বিজয়ের কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ফলে আপাতত এটি কেবল সামাজিক যোগাযোগমাধ্যমের জল্পনা হিসেবেই রয়ে গেছে।

কোথা থেকে শুরু হলো গুঞ্জন

কয়েকটি বিনোদনভিত্তিক সোশ্যাল মিডিয়া পেজ প্রথম দাবি করে, তৃষা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিজয়কে আনফলো করেছেন। মুহূর্তেই খবরটি ভাইরাল হয়ে যায়। অনেক ভক্ত বিষয়টিকে তাদের সম্পর্কের সম্ভাব্য দূরত্বের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করতে শুরু করেন।

তবে অন্য একটি অংশের দাবি ভিন্ন। তাদের মতে, তৃষা আদৌ কখনো বিজয়কে ইনস্টাগ্রামে অনুসরণ করতেন না। ফলে ‘আনফলো’ করার প্রশ্নই ওঠে না। এই পরস্পরবিরোধী দাবির কারণে বিষয়টি আরও রহস্যময় হয়ে উঠেছে।

জন্মদিনের শুভেচ্ছা না দেওয়াতেও বাড়ে আলোচনা

গুঞ্জনের আগুনে নতুন ঘি ঢালে আরেকটি ঘটনা। ভক্তদের একাংশ লক্ষ্য করে, গতকাল ২২ জুন বিজয়ের জন্মদিনে তৃষা কোনো প্রকাশ্য শুভেচ্ছাবার্তা দেননি।

এর আগের বছরগুলোয় সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়কে শুভেচ্ছা জানানো নিয়ে আলোচনা হয়েছিল। ফলে এবার নীরব থাকায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও কোনো তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে শুভেচ্ছা না জানালেই যে সম্পর্কের অবনতি হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

বারবার আলোচনায় তাদের সম্পর্ক

তৃষা ও বিজয়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয়। গত কয়েক মাসে তাদের নাম বারবার শিরোনামে এসেছে। চলতি বছরের মার্চ মাসে প্রযোজক কালপাথি এস আগোরামের পরিবারের এক বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায়। সেই অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এরপর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তৃষা। অনুষ্ঠানের একটি মুহূর্ত ভাইরাল হয়েছিল, যেখানে বিজয়ের ভাষণ শোনার সময় তৃষাকে আবেগপ্রবণ দেখাচ্ছিল বলে দাবি করেছিলেন অনেক নেটিজেন।

পর্দার জনপ্রিয় জুটি

তৃষা ও বিজয়ের দীর্ঘ কর্মজীবনের বড় একটি অংশজুড়ে রয়েছে তাদের যৌথ চলচ্চিত্র। তারা একসঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় চলচ্চিত্র ‘ঘিল্লি’, ‘থিরুপচি’, ‘আথি’, ‘কুরুভি’ ও ‘লিও’তে।  এ ছাড়া বিজয়ের ‘দ্য গ্রেটেস্ট অব টাইম’ সিনেমাতেও বিশেষ উপস্থিতি ছিল তৃষার।

দক্ষিণি সিনেমার দর্শকদের কাছে বিজয়–তৃষার রসায়ন এখনো বিশেষ আকর্ষণের বিষয়। ফলে তাদের ঘিরে যেকোনো খবরই দ্রুত ভাইরাল হয়ে যায়।

তৃষা কৃষ্ণা ও থালাপতি বিজয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250