রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি *** সাংবাদিক আলিফ হত্যার দ্রুত সুষ্ঠু-নিরপেক্ষ-স্বচ্ছ তদন্তের দাবি সম্পাদক পরিষদের *** শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন *** অস্ত্রকাণ্ডে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, ইশরাক হারাতে পারেন প্রতিমন্ত্রীর পদ *** প্রধানমন্ত্রীর নীলফামারী সফর ঘিরে প্রস্তুতি *** লালনের তিরোধান দিবসে ময়মনসিংহে বাউল গানের আসর *** পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাক, ত্রাসের রাজত্বের ইঙ্গিত বলছে জামায়াত *** এবার তিউনিসিয়ায় সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলন শুরু *** মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার *** পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯: কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের শোক

মেট্রোরেল নেবে ১৫ জন ট্রেন অপারেটর, আবেদন করতে পারবেন যারা

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৫

#

ফাইল ছবি

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল), যা ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে নিয়োজিত, সম্প্রতি ট্রেন অপারেটর পদে ১৫ জন জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি (বিজ্ঞপ্তি-১২) প্রকাশ করেছে। আগ্রহী এবং যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা:

পদের নাম: ট্রেন অপারেটর

পদসংখ্যা: ১৫টি

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য হবে না।

বেতন ও বয়সসীমা:

গ্রেড: ১০ম

মূল বেতন: ৩৬,৮০০ টাকা

বয়সসীমা: ৩১ আগস্ট ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স গণনার ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষার সনদপত্রে উল্লিখিত জন্মতারিখ গ্রহণযোগ্য হবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ২রা সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে এবং আবেদন করা যাবে ৩০শে সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

আবেদনপত্র জমা দেওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি বাবদ ৫০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৫৮ টাকাসহ মোট ৫৫৮ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরিশোধ করতে হবে।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান সংক্রান্ত তথ্য প্রবেশপত্র প্রাপ্তির মাধ্যমে জানানো হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য ডিএমটিসিএলের ওয়েবসাইট (www.dmtcl.gov.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

জে.এস/

চাকরি ডিএমটিসিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250