বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

রঙের আগুন লেগেছে পরীমণির মনে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ২৯শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। কাজের ফাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমেও তার আনাগোনা রয়েছে বেশ। ছেলেকে নিয়ে কিংবা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে দেখা যায় নায়িকাকে। এবার কৃষ্ণচূড়ার মাঝে আপন মহিমায় তাকে দেখা গেছে।

মঙ্গলবার (২৮শে মে) নিজের ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন পরীমণি। আর ক্যাপশনে লিখেছেন, ‘কৃষ্ণচূড়ার আগুনে, লাগে রঙ ফাগুনে এই মনে, এই বনে।’

ছবিতে দেখা যায়, খোঁপায় কাঠগোলাপ, কানে কৃষ্ণচূড়া; নীল শাড়িতে পাহাড়ি নারীদের সাজে পরীমণি। চোখ বন্ধ করে নাক গুঁজে রেখেছেন কৃষ্ণচূড়ায়। দৃশ্যত লাল কৃষ্ণচূড়ার স্পর্শে রীতিমতো আগুনে জ্বলে উঠেছেন এই নায়িকা; ছড়িয়ে দিয়েছেন সৌন্দর্যের মুগ্ধতা।

আরো পড়ুন: যে কারণে মেকাপ রুমে বোরকা রাখেন রচনা

ছবিটি সামাজিকমাধ্যমে শেয়ার করার পর ভক্তরা সেখানে তার রূপের প্রশংসা করতে শুরু করেন। কেউ কেউ লিখেছেন, ‘এত্ত মানিয়েছে, প্রকৃতির মাঝে মিশে গেছেন।’ কেউ লিখেছেন, ‘ফুলের মতোই সুন্দর তুমি। কারো মতে, পরীমণির ছোঁয়ায় কৃষ্ণচূড়াগুলো ধন্য।

এসি/ আই.কে.জে/


পরীমণি রঙের আগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250