বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

৬০ বছর বয়সে সেরা সুন্দরীর খেতাব জিতলেন আর্জেন্টাইন নারী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

৬০ বছর বয়সে সেরা সুন্দরীর খেতাব জিতে ইতিহাস তৈরি করলেন আর্জেন্টাইন নারী আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ। গত বুধবার তিনি বুয়েনস এইরেস প্রদেশের মিস ইউনিভার্স খেতাব জিতেছেন। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়,  বুয়েনস এইরেসের লা প্লাটার বাসিন্দা আলেজান্দ্রাই প্রথম নারী যিনি ৬০ বছর বয়সে সেরা সুন্দরীর খেতাব জিতলেন। মার্জিত ভাব, লাবণ্য এবং নজরকাড়া হাসিতে তিনি বিচারক এবং দর্শক উভয়কেই বিমোহিত করেছেন। তিনি পেশায় একজন সাংবাদিক ও আইনজীবী। 

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আলেজান্দ্রা জানান, তিনি আগামী মাসে শুরু হতে যাওয়া মিস ইউনিভার্স আর্জেন্টিনা প্রতিযোগিতায় অংশ নেবেন।

এ ছাড়া এ বছরের সেপ্টেম্বরে মেক্সিকোতে হতে যাওয়ায় মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আর্জেন্টিনার হয়ে অংশ নিতে চান আলেজান্দ্রা।

সেরা সুন্দরীর খেতাব জেতার প্রসঙ্গে আলেজান্দ্রা বলেন, ‘আমি সৌন্দর্য প্রতিযোগিতায় এই নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পেরে রোমাঞ্চিত। কারণ আমরা একটি নতুন অধ্যায় উন্মোচন করেছি।’

গত বছর মিস ইউনিভার্স কর্তৃপক্ষ জানায়, তারা প্রতিযোগীদের ক্ষেত্রে বয়সের সীমা রাখবে না। এর আগে, ১৮ থেকে ২৮ বছর বয়সী তরুণীরাই মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ওআ/

আর্জেন্টাইন সুন্দরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250