সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিস্ফোরণ-গুলি-ড্রোনের শব্দকে শ্রুতিমধুর সংগীতে রূপান্তর করছেন গাজার শিল্পী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৫ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৫

#

ছবি: জাতিসংঘ

অবরুদ্ধ উপত্যকা গাজায় আর পাখি গান গায় না, শিশুর হাসিতে মুখরিত হয় না চারপাশ। সারাক্ষণই উপত্যকার কোথাও না কোথাও বিস্ফোরিত হচ্ছে বোমা কিংবা কারও না কারও ওপর নির্বিচারে চালানো হচ্ছে গুলি।

সঙ্গে মাথার ওপর অনবরত ইসরায়েলি নজরদারি ড্রোনের ভন ভন শব্দ মাথায় যন্ত্রণা ধরিয়ে দেয়। কিন্তু এই শব্দ থেকে পালানোর কোনো পথ নেই।

২০২৩ সালের ৭ই অক্টোবরের পর থেকেই গাজার আকাশে বিরতিহীনভাবে উড়ছে ইসরায়েলের শত শত কোয়াডকপ্টার। প্রথম প্রথম এই শব্দ আতঙ্ক তৈরি করলেও এখন এটি এক অসহ্য যন্ত্রণা আর বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গাজার মানুষ এখন আর মরতে ভয় পায় না। কিন্তু অনবরত এই ভোঁ ভোঁ শব্দ আর সহ্য করতে পারছে না তারা। যেকোনো মূল্যে এই শব্দ থেকে মুক্তি চায় গাজাবাসী।

কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার সংবাদদাতা ইব্রাহীম আল খলিলি বলেন, ‘গাজায় যুদ্ধের বাস্তবতা থেকে পালানোর কোনো পথ নেই। গাজার আকাশে অনবরত কোয়াডকপ্টারের উড়ে বেড়ানো শুধু নজরদারি নয়। এটা এক ধরনের মানসিক যুদ্ধ। বিরামহীন এই শব্দ ভেতর থেকে গাজার মানুষকে ভেঙে দিচ্ছে, অস্থির করে তুলছে।’

এবার সেই অসহ্যকর শব্দ থেকে বাঁচার অভিনব এক পন্থা আবিষ্কার করেছেন উপত্যকার এক গানের শিক্ষক। ড্রোনের এই ভোঁ ভোঁ শব্দকে তিনি পরিণত করেছেন শ্রুতিমধুর গানে।

আবু আমশা নামের ওই ব্যক্তি বলেন, ‘আমাদের যা নিয়ে বাঁচতে হয়, যার ভুক্তভোগী আমরা—তা থেকেই আসলে এই আইডিয়াটা আসে। শিশুরা আমাকে এসে যখন বলল যে এই শব্দে ওরা বিরক্ত, ক্লান্ত, তখন আমি বললাম, না আমাদের এই শব্দের সঙ্গেই গান গাইতে হবে। বাজে এই শব্দটাকেই আমরা ভালো কিছুতে রূপান্তর করব।’

তিনি জানান, ড্রোনের শব্দের সঙ্গে সুর মিলিয়ে গাওয়া বিভিন্ন গান তারা রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আপলোড করেন।

তিনি বলেন, ‘যুদ্ধের নির্মম শব্দকে সুন্দর কিছুতে পরিণত করাটাই আসল উদ্দেশ্য ছিল আমাদের।’ তিনি বলেন, এই গানগুলো শিল্প তৈরির উদ্দেশ্যে বানানো হয়নি। বরং ইসরায়েল এবং পুরো বিশ্বকে এই বার্তা দেওয়ার জন্য যে, গাজার মানুষের জীবন কেমন হবে তা নজরদারির জন্য তৈরি বিশ্রী শব্দ করা একটা যন্ত্র ঠিক করে দিতে পারে না। এটাও প্রতিবাদের একটা ভাষা। 

জে.এস/

গাজা উপত্যকা শিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250