বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ *** নেপালে বাংলাদেশি পর্যটকেরা কেমন আছেন, জানাল দূতাবাস *** কড়াইল-সাততলা-ভাসানটেক বস্তির পুনর্বাসনে ২০তলা ভবন হবে: মীর শাহে আলম *** নেপালকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ: রাষ্ট্রপতি *** নেপাল-তিব্বতে আকস্মিক ভয়াবহ বন্যায় নিহত ২৭০ ছাড়াল

নেপালকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের প্রয়োজন অনুযায়ী যেকোনো সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

আজ বৃহস্পতিবার সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে ফোনে কথা বলেন খলিলুর রহমান। এ সময় তিনি নেপালের সরকার ও জনগণের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ সংহতির কথা জানান।

খলিলুর রহমান নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত শোকবার্তাও পৌঁছে দেন।

ফোনালাপে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে নেপালের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি এ ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে নিহতদের স্বজনদের প্রতি বাংলাদেশের মানুষের সহমর্মিতা ও প্রার্থনার কথাও জানান।

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৬৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন দেড় হাজারের বেশি মানুষ, যাদের মধ্যে ৮০০ জনের বেশি বিদেশি নাগরিক।

বৃষ্টি ও দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় বাড়িঘর ধ্বংস হয়েছে, সড়ক পানিতে তলিয়ে গেছে এবং প্রবল কাদা ও পানির স্রোতে সেতু ভেসে গেছে।

খলিলুর রহমান জানান, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এমন কোনো দুঃখজনক ঘটনা পাওয়া গেলে বাংলাদেশকে সহযোগিতার জন্য নেপাল সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

জবাবে নেপালের পররাষ্ট্রমন্ত্রী এ কঠিন সময়ে বাংলাদেশের সংহতি ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘নেপালের কর্তৃপক্ষ এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে। পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়নের পর কী ধরনের সহায়তা প্রয়োজন, তা নির্ধারণ করা হবে।’

খলিলুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250