মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ভারতকে ধিক্কার জানালেন মিশা সওদাগর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

আইপিএলের আসরে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এ ৯ কোটি ২০ লাখ রুপি পারিশ্রমিকে সুযোগ পেয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে শেষ পর্যন্ত বাদ পড়েছেন বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। তাকে বাদ দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধিক্কার জানালেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর।

গতকাল রোববার (৪ঠা জানুয়ারি) চলচ্চিত্রের শীর্ষ এই খল অভিনেতা মিশা সওদাগরের জন্মদিন। এদিন দুপুরে চলচ্চিত্রে আসার আগে নিজে একজন ‘স্পোর্টসম্যান’ ছিলেন সেই গল্প করতে করতে মিশার কথায় উঠে আসে মুস্তাফিজ, আইপিএল ইস্যু ও ভারতীয় ক্রিকেট বোর্ডের অভদ্র আচরণ।

মিশা বলেন, “আমি ক্রিকেট খুবই পছন্দ করি। খুবই দুঃখের সঙ্গে বলতে হয় যে মুস্তাফিজ একজন খুবই অসাধারণ ক্রিকেটার। মুস্তাফিজকে সামনে রেখে আদর করা যায়, সম্মান করা যায়, বাংলাদেশে মাশরাফির পরে এত লম্বা সময় ধরে, এত ঐশ্বর্যমণ্ডিত ক্যারিয়ার, তার চোখে অহংকারের একটা ‘অ’ নেই।” 

মিশা বলেন, ‘এই ছেলেটা (মুস্তাফিজ) যেখানেই খেলতে যায় সেখানে সে ভালো করে। মাঝখানে সমস্যা হয়েছিল, ঠিক করে ফিরেছে। এখন যেখানেই যাচ্ছে ভালো  রেজাল্ট করছে। শাহরুখ খানের দলে ১২ কোটি টাকায় গিয়েছিল। ও তো এখন গ্লোবাল স্টার। ওর সম্মান মানে তো আমাদের সম্মান।’ 

চলচ্চিত্রের এই খলনায়ক বলেন, ‘রাজনীতি বা উগ্রতার কারণে যারা (ভারতীয় ক্রিকেট বোর্ড) সংস্কৃতিকে ছাড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করল তাদের ধিক্কার জানাই। মুস্তাফিজকে এভাবে বাদ দিয়ে তারা খুবই বাজে রুচির পরিচয় বহন করল। এই মন মানসিকতা দুনিয়ার যাদেরই আছে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। তাদের সঙ্গে আমরা কখনোই আপস করব না।'

মিশা বলেন, ‘যারা সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলে ওদের সঙ্গে আমাদের মেলালে হবে না, আমরা চাই ভালো মানুষ। যারা ধর্ম করবে, কর্ম করবে। বিশালাকার মানসিকতার সংস্কৃতি লালন করবে। মুস্তাফিজকে স্টপ করা মানে শুধু আমাদেরকেই না, এটা বিশ্বব্যাপী বাজে রুচির পরিচয় বহন করল।’

জে.এস/

মিশা সওদাগর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250