বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজে ‘অস্থায়ী নৌপথ’ চালু করছে ইরান–ওমান, আছে শর্তও *** আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) *** তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ *** সরকার চায় শেখ হাসিনা দেশের বাইরে থাকুন, আল জাজিরাকে বিশেষজ্ঞরা

অপরাধের জন্য শুধু বদলিই পুলিশের শাস্তি হতে পারে না : সারজিস আলম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের গণহত্যায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে আগামীতে এর চেয়ে বেশি রক্তপাত ঘটতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, আগামী দিনে সেখানে এর চেয়ে আরও বড় অভ্যুত্থান হবে ও বেশি রক্তপাত ঘটবে।

শনিবার (২৬শে অক্টোবর) রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমন্বয়ক সারজিস আলম বলেন, যে-সব পুলিশ সদস্য অন্যায়ভাবে ছাত্র আন্দোলনে আমার ভাইদেরকে হত্যা করেছে, তাদের বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে। বদলি ছাড়া খুনের জন্য পুলিশের আর কোনো শাস্তি হয় না। অপরাধের জন্য শুধু বদলিই পুলিশের শাস্তি হতে পারে না।

তিনি বলেন, জুলাই বিপ্লবে পুলিশের যে ইমেজ সংকট তা মাথায় না রেখে এখনও কিছু পুলিশ বিভিন্ন মোড়কে কিছু দলের বা গোষ্ঠীর হয়ে কাজ করছেন। দেশে মিথ্যা মামলার মাধ্যমে ব্যবসা হচ্ছে। কোনো কোনো পুলিশ নীরব দর্শক হয়ে আছেন। কেউ আবার পরবর্তীতে যাতে সুবিধা নেওয়া যায় সে চেষ্টাও করছেন।

সারজিস আলম বলেন, বিগত তিনটি নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য যারা তাদের সঙ্গে থেকে নির্বাচনে অংশ নিয়েছেন এবং যারা সংসদ সদস্যের চেয়ারে বসে সুযোগ-সুবিধা নিয়েছেন, তারা যে দলেরই হোক না কেন সবাই ফ্যাসিবাদের দোসর।

তিনি আরও বলেন, এমন বাংলাদেশ চাই না যে একটি দল ক্ষমতায় এসে অন্যদের শোষণ করবে। ছাত্র-জনতার রক্তে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, আবু সাঈদ ভাই যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, সেই বাংলাদেশ তৈরির পথে কেউ বাধা হয়ে দাঁড়াবেন না। কেউ বাধা হয়ে দাঁড়ালে আবারও রাজপথে দেখা হবে। আমরা জীবন দিতে এখনো প্রস্তুত। এ সংগ্রামে লড়াই হবে রাজপথে, নয়তো দেখা হবে বিজয়ে।

এর আগে সকালে পুলিশের আইজিপি ময়নুল ইসলামের সফরসঙ্গী হয়ে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সারজিস আলম। বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন সারজিস আলম।

ওআ/কেবি

সারজিস আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250