শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

সারজিস জানালেন অভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদ কে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদের পরিচয় জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (১৯শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি বিষয়টি জানান।

সারজিস লিখেছেন, ‘আপনারা কি জানেন এই অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ কে? তিন মাসের একটা বাচ্চা! অসীম সাহসী এক মা তিন মাসের বাচ্চা পেটে নিয়ে নিয়মিত আন্দোলন করেছেন। ৫ই আগস্ট তাকে কোমরে লাঠি দিয়ে আঘাত করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আর কখনো মা হতে পারবেন না এই শহীদের মা।’

তিনি বলেন, ‘বোন, আপনাকে আমরা কীভাবে মূল্যায়ন করব? আশপাশে থেকেও একটাবার বললেন না, ভাইয়া আমিও শহীদের মা!’

সারজিস আরও লেখেন, রাজশাহীর না, গোটা দেশের সর্বকনিষ্ঠ শহীদ ‘শহীদ মুহাম্মদ’ (মা ভেবেছিলেন, ছেলে হবে। তাই এই নাম ঠিক করেছিলেন মনে মনে)।

হা.শা./কেবি

জুলাই গণঅভ্যুত্থান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250