বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস *** বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী

আওয়ামী লীগের সাবেক এমপিকে জামিন করিয়ে দিতে কোটি টাকা চাওয়ার ঘটনায় কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১১ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের মামলার এক আসামিকে জামিন করিয়ে দেওয়ার জন্য এক প্রসিকিউটরের এক কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনা তদন্তে একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১০ই মার্চ) বিকেলে এই কমিটি গঠন করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিকেলে মুঠোফোনে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাঁচ সদস্যের একটি ফ্যাক্টস ফাউন্ডিং কমিটি গঠন করা হয়েছে। এর প্রধান তিনি (চিফ প্রসিকিউটর) নিজে। এই কমিটির কর্মপন্থা কী হবে, তা আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় আরেকটি বৈঠকে ঠিক করা হবে।

জুলাই আন্দোলনের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম–৬ আসনের (রাউজান) আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। মামলায় তাকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে এক কোটি টাকা চেয়েছিলেন সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার।

হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে এমন তথ্য পাওয়া গেছে। রেকর্ডিংগুলো সংগ্রহ করেছে প্রথম আলো ও নেত্র নিউজ। প্রথম আলো ও নেত্র নিউজ রেকর্ডিংগুলো যাচাই করে মঙ্গলবার একটি যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে।

সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জানার পর তাকে মামলাটি থেকে সরিয়ে দিয়েছিলেন ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তবে সাইমুমের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেননি তিনি। ট্রাইব্যুনালের অন্যান্য দায়িত্ব থেকেও সাইমুমকে সরানো হয়নি।

বিষয়টি নিয়ে মঙ্গলবার সংবাদ প্রকাশের পর নানা আলোচনা–সমালোচনা হচ্ছে। এ অবস্থায় মঙ্গলবার সকালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রসিকিউটরদের (রাষ্ট্রপক্ষের আইনজীবী) রুদ্ধদ্বার বৈঠক হয়। পরে চিফ প্রসিকিউটর কার্যালয়ে বেলা আড়াইটায় আরও একটি বৈঠক বসে। বৈঠক চলে বিকেল ৪টা পর্যন্ত। এই বৈঠকেই ফ্যাক্টস ফাউন্ডিং কমিটি গঠন করা হয়।

সেই বৈঠকে উপস্থিত দুজন প্রসিকিউটর নাম না প্রকাশের শর্তে সুখবর ডটকমকে জানান, পাঁচ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির সবাই প্রসিকিউটর। সাইমুম রেজা তালুকদারের এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ এবং আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হককে রাজসাক্ষী (অ্যাপ্রুভার নামে পরিচিত) করাকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগসহ জুলাই আন্দোলনের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে যেসব দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে, সবকিছু তদন্ত করবে এই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি।

এ বি এম ফজলে করিম চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার

🕒 প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250