সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

মসজিদে নববীতে আগতদের জন্য জরুরি নির্দেশনা

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৪

#

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় মসজিদে নববীতে আগতদের জন্য চারটি জরুরি নির্দেশনা জারি করছে।

সোমবার (২৬শে ফেব্রুয়ারি) রাতে হজ ও ওমরা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক ও এক্স (টুইটার) অ্যাকাউন্টে এই নির্দেশনা জারি করেছে। 

নির্দেশনায় বলা হয়েছে, মসজিদে নববীতে আগতরা নিজেদের মূল্যবান সময় দুনিয়ারি কথা ও কাজে নষ্ট করবেন না। মসজিদে নববীতে অবস্থানের সময় নিজেকে বেশি বেশি ইবাদতে মগ্ন রাখুন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, পবিত্র এই মসজিদের পবিত্রতা রক্ষার্থে এর পরিচ্ছন্নতার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিন। এই মসজিদের সব ব্যবস্থাপনা ও সুবিধা আপনার সেবার জন্য, যেন আপনি একাগ্রতার সঙ্গে ইবাদত করতে পারেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, আগতরা মসজিদের নিরাপত্তা ব্যবস্থায় দায়িত্বরত কর্মী ও সংশ্লিষ্টদের কাজে সহায়তা করুন এবং তাদের নির্দেশনা মেনে চলুন। এতে আপনি কষ্ট থেকে রক্ষা পাবেন এবং ইবাদত পালনের সময় প্রশান্তি লাভ করবেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, মসজিদে নববীতে অবস্থানের পুরো সময়টি গুরুত্বপূর্ণ, তাই কোনো মুহুর্ত নষ্ট করবেন না। এই জায়গার গুরুত্ব অনুধাবন করে নিজে ধীরস্থিরভাবে ইবাদত পালন করুন এবং অন্যের ইবাদতে বিঘ্নতা সৃষ্টি থেকে বিরত থাকুন।

ওআ/

মসজিদ-ই-নববী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250