মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

ভারতকেই ঠিক করতে হবে—শত্রুতার পথে হাঁটবে, নাকি ভালো প্রতিবেশী হবে: শাহবাজ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২১ পূর্বাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গতকাল শনিবার (২০শে সেপ্টেম্বর) বলেছেন, পাকিস্তান ও ভারত প্রতিবেশী দেশ। তাই দুই দেশের একসঙ্গে বসবাস করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এখন ভারতের সামনেই সিদ্ধান্ত নেওয়ার সময়, তারা ‘শত্রুতার পথেই হাঁটবে, নাকি ভালো প্রতিবেশী হয়ে উঠবে।’

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে শাহবাজ শরিফ বলেন, ‘ভারতের সঙ্গে যেকোনো আলোচনাই হতে হবে ন্যায্য।’ এ সময় তিনি পাকিস্তানের উন্নয়ন, বৈশ্বিক সংকট এবং সাম্প্রতিক সাফল্যের কথাও উল্লেখ করেন।

শাহবাজ শরিফ শ্রোতাদের মনে করিয়ে দেন, পাকিস্তান ও ভারত চারটি যুদ্ধ করেছে। এতে কয়েক শ কোটি ডলার খরচ হয়েছে। তিনি বলেন, ‘সেই টাকা স্কুল, হাসপাতাল, সড়ক নির্মাণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় করা উচিত ছিল।’ কাশ্মীর সমস্যা সমাধান ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে তিনি জোর দেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, লাখ লাখ কাশ্মীরির রক্ত বৃথা যাবে না। আন্তর্জাতিক সংকটের প্রসঙ্গে তিনি গাজায় নজিরবিহীন প্রাণহানির কথাও বলেন। জানান, সেখানে ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তিনি বলেন, ‘চাই কিংবা না চাই—এই অঞ্চল চিরকালই একে অপরের সঙ্গে জড়িয়ে থাকবে।’

তিনি আবারও স্পষ্ট করে বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনা চায়। তবে সেটি হতে হবে সমতার ভিত্তিতে। ন্যায্যতা ও পারস্পরিক শ্রদ্ধা যেকোনো সংলাপের মূল ভিত্তি হওয়া উচিত।

পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রী আতাউল্লাহ তারার সমাবেশটিকে সফল বলে আখ্যা দেন। তিনি জানান, শাহবাজ শরিফের ভাষণ পরে গণমাধ্যমে সম্প্রচার করা হবে। প্রবাসী পাকিস্তানি বিষয়ক প্রতিমন্ত্রী আউন চৌধুরী বলেন, এই উপস্থিতি প্রমাণ করে প্রবাসী পাকিস্তানিরা কতটা তাদের দেশকে ভালোবাসেন।

তিনি আরও জানান, পাকিস্তানের সাম্প্রতিক সাফল্য দেশের বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করেছে, যা সব নাগরিকের জন্যই গর্বের বিষয়। মন্ত্রী আরও জানান, শাহবাজ শরিফ তার ভাষণে গত মে মাসে ভারতের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’, অর্থনীতি ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক নিয়েও কথা বলেছেন।

জে.এস/

শাহবাজ শরিফ পাকিস্তান প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250