শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

রমজানজুড়ে ৫০০ টাকায় গরুর মাংস বিক্রির উদ্যোগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বল্পআয়ের মানুষের জন্য ৫০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে একজন ব্যক্তি সর্বোচ্চ এক কেজি করে মাংস নিতে পারবেন। প্রতিদিন একটি মাঝারি আকারের গরু জবাই করা হবে।

রোববার (১৭ই মার্চ) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। 

ওই সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সাধারণ মানুষ যাতে পাঁচশ টাকায় গরুর মাংস কিনতে পারেন ‌এজন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাজারের চেয়ে এখানে কমে পাওয়ায় তুলনামূলক আর্থিকভাবে অস্বচ্ছল মানুষের গরুর মাংস খাওয়ার আশা পূরণ হবে। পবিত্র রমজান মাসে মানুষের উপকারের কথা চিন্তা করেই এ উদ্যোগ নিয়েছি। আজ থেকে পুরো রমজান মাস এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ৫৮০ টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে যেখানে

জেলা আওয়ামী লীগের এই ব্যতিক্রমধর্মী আয়োজনে প্রথম দিন অসংখ্য ‌ক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে। ৫০০ টাকায় ‌এই মাংস কিনতে পেরে ‌অনেকেই এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।  ‌

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ‌ইশতিয়াক আরিফ, ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক কে এম নাহিদুল হকসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

এসকে/ 

ফরিদপুর ৫০০ টাকায় গরুর মাংস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250