শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

৫৮০ টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে যেখানে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

গরুর মাংস কম দামে বিক্রি করে আলোচনায় আসেন উত্তর শাহজাহানপুরের মাংস ব্যবসায়ী খলিলুর রহমান। এবার তার চেয়েও কম দামে মাংস বিক্রি করছেন পুরান ঢাকার মাংস ব্যবসায়ী নয়ন আহমেদ। 

যেখানে খলিলুর রহমান মাংস বিক্রি করছেন ৫৯৫ টাকায় সেখানে তার চেয়েও কম দামে ৫৮০ টাকায় প্রতিকেজি মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন নয়ন।

পুরান ঢাকার আরমানিটোলা কসাইটুলি বাংলা স্কুলের সামনে বিসমিল্লাহ খাশি-গরু সাপ্লাইয়ের দোকান থেকেই তিনি ৫৮০ টাকায় প্রতিকেজি গরুর মাংস বিক্রি করছেন।

এদিকে কমদামে বিক্রির ঘোষণার পরপরই দোকানে ভিড় করতে দেখা যায় সাধারণ ক্রেতাদের।

মাংস কিনতে আসা ক্রেতারা বলেন, কম দামে ভালো মাংস পাচ্ছি। নয়ন হয়তো কম দামে গরু ক্রয় করছে এবং লাভ কম করছে তাই এই দামে বিক্রি করতে পারছে। তবে মাংসে কোনো সমস্যা দেখছি না।

আরও পড়ুন: ৫৯৫ টাকায় মাংস কিনতে খলিলের দোকানে ক্রেতাদের লম্বা লাইন

এদিকে ঢাকার মাংসের বাজারে ইতোমধ্যেই আলোচিত হয়ে উঠেছেন খলিলুর রহমান। এবার তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন নয়ন আহমেদ। গত বছরের শেষ দিকে বাজারে যখন ৭০০ থেকে ৭৫০ টাকায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছিল, তখন খলিলুর রহমান কম দামে গরুর মাংস বিক্রি করে আলোচনায় আসেন। এবারের রোজায় এই ব্যবসায়ী ৫৯৫ টাকা কেজিতে গরুর মাংসের পাশাপাশি ৯০০ টাকা কেজিতে খাসির মাংসও বিক্রি করছেন৷

এসকে/ 

৫৮০ টাকায় মাংস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250