শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয়

ব্লকেড কর্মসূচি ৭ কলেজের শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিন দিনের আলটিমেটাম দিয়েছিল সাত কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার শেষ দিনে দাবি বাস্তবায়নে অনির্দিষ্টকালের জন্য সায়েন্স ল্যাব ব্লকেড কর্মসূচিতে নেমেছেন তারা।

বেলা ১১টা থেকে শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় ও সায়েন্স ল্যাব এলাকায় কর্মসূচি চলছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

সোমবার (২৮শে অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের দাবির ব্যাপারে এখন পর্যন্ত আশানুরূপ সাড়া পাইনি। বরং উল্টো এর বিপরীত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য সায়েন্স ল্যাব ব্লকেড কর্মসূচি পালন করা হবে। যতক্ষণ না দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করা হচ্ছে ততক্ষণ শিক্ষার্থীরা ঘরে ফিরবে না।’

গত ২১শে অক্টোবর প্রাথমিকভাবে তিনটি কর্মপরিকল্পনা ঘোষণা করেছিলেন আন্দোলনকারীরা। সেগুলো হলো- সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য সংস্কার কমিটি গঠন, ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের সমন্বয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন এবং সেশন জট নিরসন।

এর আগে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন তারা।

ঢাবি অধিভুক্ত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহিদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

ওআ/কেবি

শিক্ষার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250