শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

কত বছর বয়সের আগে শিশুর হাতে স্মার্টফোন দেওয়া উচিত না

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৫

#

প্রতীকী ছবি

শৈশব-কৈশোর দুরন্তপনার আরেক নাম। মাঠ, শহরের অলিগলি, বাড়ির উঠান, ছাদ কিংবা বারান্দায় নানা খেলাধুলায় সময়টা পার করার কথা। কিন্তু দিন দিন স্মার্টফোনের দুনিয়ায় বন্দী হয়ে পড়ছে বেশিরভাগ শিশুর শৈশব।

হয়তো খাওয়ানোর জন্য অথবা ব্যস্ত রাখার জন্য ছোট্ট শিশুর হাতে স্মার্টফোন তুলে দিয়েছেন অভিভাবক, তারপর ধীরে ধীরে সেই স্মার্টফোনের দুনিয়াতেই কখন যেন আটকা পড়েছে শিশু। জার্নাল অব দ্য হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাপাবিলিটিতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ১৩ বছর বয়সের আগে স্মার্টফোন ব্যবহার শিশুদের মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছে।

১৩ বছরের কম বয়সী শিশুদের মধ্যে স্মার্টফোন ব্যবহারের সঙ্গে আত্মহত্যার চিন্তা, আবেগ নিয়ন্ত্রণে দুর্বলতা, মূল্যবোধহীনতা এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রবণতা লক্ষ করা গেছে। ছেলেশিশুদের চেয়ে মেয়েদের মধ্যে যা বেশি মাত্রায় দেখা গেছে। খবর সিএনএনের।

দিনের একটি বড় সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কাটায় এই শিশুরা, যা তাদের ঘুমের ব্যাঘাত ঘটানোর পাশাপাশি সাইবার বুলিংয়ের মতো নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখি করে। গবেষণার ফলাফল এতটাই ভয়াবহ যে গবেষকেরা ১৩ বছরের কম বয়সী শিশুদের স্মার্টফোন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার থেকে বিরত রাখতে বিশ্বব্যাপী বিধিনিষেধ আরোপের আহ্বান জানিয়েছেন।

আমেরিকার সামাজিক মনোবিজ্ঞানী ও লেখক জোনাথন হাইডট তার ‘দ্য অ্যাংশাস জেনারেশন’ বইয়ে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে দেওয়ার জন্য ১৬ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। ব্রিটেনের একটি গবেষণায় দেখা যায়, বয়ঃসন্ধিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা কিশোরেরা এক বছরের মধ্যেই নিজের জীবনের প্রতি সন্তুষ্টি হারাতে থাকে।

স্মার্ট গ্যাজেটের এই যুগে শিশুকে সামাজিক যোগাযোগামাধ্যম থেকে দূরে রাখা মা-বাবার জন্য বেশ কঠিন। তবে সব মা-বাবা যদি একসঙ্গে এই উদ্যোগ নেন, তাহলে সফল হওয়া সম্ভব।

জে.এস/

স্মার্টফোন শিশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250