মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

বাংলাদেশের মতো ভারতও...

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪০ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৫

#

মধ্য এশিয়ান কাপ সামনে রেখে অনুশীলন শুরু করেছে ভারত। ছবি: এক্স

নেপাল ম্যাচ সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনে পাননি কোচ হাভিয়ের কাবরেরা। বাধা হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংস। চোটে পড়ার ঝুঁকির কারণ দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়া নিজেদের ১০ ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তারা। এ নিয়ে বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে চলছে চিঠি চালাচালি। বাংলাদেশের মতো এবার একই সমস্যায় পড়েছে ভারতও।

নতুন কোচ খালিদ জামিলের অধীনে ভারত খেলবে মধ্য এশিয়ান ফুটবল কাপে। তা সামনে রেখে অনুশীলন শুরু করেছে তারা। কিন্তু পাচ্ছে না মোহনবাগান সুপারজায়ান্টের সাত ফুটবলারকে। বসুন্ধরার মতো চোটের ঝুঁকির কারণ দেখিয়েছে মোহনবাগানও।

ভারতে লিগ এবার শুরু হবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। গতকাল রোববার ডুরান্ড কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলের কাছে ২-১ গোলে হেরে শেষ আট থেকে বিদায় নেয় তারা। এরপরই ধারণা করা হচ্ছিল, জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলারদের ছেড়ে দেবে ক্লাবটি। বরং গুরুত্ব দিচ্ছে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু টুর্নামেন্টকে। ‘সি’ গ্রুপে তাদের সঙ্গী ইরানের সেপেহান এসসি, জর্ডানের আল হুসেইন এসসি ও তুর্কমেনিস্তানের আহাল এফসি।

প্রথম ম্যাচে ১৬ই সেপ্টেম্বর ঘরের মাঠে আহালের মুখোমুখি হবে মোহনবাগান। এর আগে কোনো ফুটবলার চোটে পড়লে কঠিন পরিস্থিতিতে পড়বে তারা। গত মৌসুমে জাতীয় দলের ক্যাম্প থেকে সাহাল আবদুল সামাদ ও মানবীর সিং ফিরেছিলেন চোট নিয়ে। এর পুনরাবৃত্তি চায় না মোহনবাগান। শুধু জাতীয় দল নয়, অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের জন্যও চার ফুটবলার এখন পর্যন্ত ছাড়েনি তারা।

২৯শে আগস্ট তাজিকিস্তান ও উজবেকিস্তানে শুরু হবে মধ্য এশিয়ান ফুটবল কাপ। ভারত সেখানে খেলবে অতিথি দল হিসেবে। ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ তাজিকিস্তান, ইরান ও আফগানিস্তান।

ভারত ফুটবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250