মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ *** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ

ইমরান খানকে নিয়ে ‘গুজবের’ বিষয়ে কী বলছে পরিবার ও পাকিস্তানের কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পাটিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরবিরোধী তথ্য ছড়াচ্ছে গতকাল বুধবার (২৬শে নভেম্বর) রাত থেকে।

গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী সন্দেহ প্রকাশ করেন যে, ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে, কেউ কেউ দাবি করেন যে ইমরান খান কারাগারে মারা গেছেন। খবর বিবিসি বাংলার।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত দুই বছরেরও বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। তিনি ১৯০ মিলিয়ন পাউন্ডের একটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে হয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো খবরের প্রতিক্রিয়ায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের কর্মকর্তারা বলেন, ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আদিয়ালা কারাগারের কর্মকর্তারা জানান, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন এবং তাকে আদালতের নির্দেশ ও কারাগারের নিয়ম অনুযায়ী সব সুবিধা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, ইমরান খানের বোন আলিমা খান তার ভাইয়ের মৃত্যুর খবরসহ অন্যান্য গুজব সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। এটি প্রথমবার নয় যে কারাগারে থাকাকালীন ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়েছে। 

তবে এবার এই ধরনের খবর ছড়ানোর একটি কারণ হলো, গত তিন সপ্তাহ ধরে পিটিআই প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যদের তাকে দেখার অনুমতি দেওয়া হয়নি, যা গুজবের জন্ম দিয়েছে।

উল্লেখ্য, এই মাসে ইমরান খানের পরিবার ও দলের নেতাদের তাকে দেখার অনুমতি দেওয়া হয়নি। এদিকে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফও দাবি করেছে যে, সরকার ইমরান খানের স্বাস্থ্য সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দিক এবং এসব গুজব দৃঢ়ভাবে অস্বীকার করুক।

ইমরান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250