সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

নারী-পুরুষের গোপন সমস্যা সারায় লজ্জাবতী!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

লজ্জাবতীর পাতা দেখতে অনেকটা তেতুল পাতার মতো। সরু ও লম্বাটে পাতার ফাঁকে দেখা যায় হালকা বেগুনি রঙা ফুল। 

কেবল দেখতেই সুন্দর নয়, লজ্জাবতীর অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। এর পাতায় রয়েছে অ্যাড্রিনালিনের কিছু উপকরণ। এছাড়াও থাকে টিউগুরিনস। এর মূলে ট্যানিন থাকে। পুরুষের যৌনসমস্যা দূর করাসহ আরও নানাবিধ রোগ সারাতে সক্ষম এটি। 

লজ্জাবতী লতা ঠিকমতো ব্যবহার করলে এটি বহু রোগের ওষুধ।, কী কী কাজে লাগে এটি? কীভাবেই বা ব্যবহার করবেন? চলুন জেনে নিই- 

দাঁতের মাড়ির চিকিৎসায়

দাঁতের মাড়ির ক্ষত সারাতে কাজ করে লজ্জাবতী। এজন্য গছসহ ১৫ থেকে ২০ সেমি লম্বা লজ্জাবতীর মূল পানিতে সিদ্ধ করুন। এই পানি দিয়ে এক সপ্তাহ প্রতিদিন ৩ বার কুলকুচি করুন। এতে মাড়ির ক্ষত কমবে।

পুরুষের যৌন সমস্যা কমানো

পুরুষের জন্য বেশ উপকারি লজ্জাবতী। এর বীজ দিয়ে তৈরি তেল পুরুষাঙ্গে মালিশ করলে তা যৌনসমস্যা কমায়। স্বাভাবিক যৌন ক্রিয়াকলাপ সহজ করে এটি। 

যোনির ক্ষত সারানো

নারীদের জন্যও উপকারি এটি। যৌনাঙ্গের ক্ষত সারাতে সাহায্য করে লজ্জাবতী। যেকোনো কারণে যোনিপথে ক্ষত হলে, প্রাথমিক স্তরে মাঝে মাঝে কিংবা প্রায় প্রতিদিনই অল্প স্রাব চলতে থাকে। এই স্রাবে একটা আঁশটে গন্ধ থাকে। কখনোও বা একটু লালচে স্রাব হয়। এরপর এটি বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে। এমনকী ক্যানসারের আশঙ্কাও বাড়ে। এমন সমস্যা সমাধানে দুধ ও পানিতে সিদ্ধ করা লজ্জাবতীর রস দিনে ২ বার খেলে এ রোগ উপশম হয়।

আমাশয় কমানো

অনেকের দীর্ঘদিন আমাশয়ের সমস্যা থাকে। মল ত্যাগের বেগ হলে এমন ব্যক্তিরা অপেক্ষা করতে পারে না। আবার অনেকের শক্ত মলের গায়ে সাদা সাদা আম জড়ানো থাকে। এই সমস্যা সমাধানে ১০ গ্রাম লজ্জাবতীর ডাঁটা ও পাতা ৪ কাপ পানিতে সিদ্ধ করে ১ কাপ হয়ে এলে নামিয়ে ছেঁকে নিন। এ নির্যাস খেলে উপকার মিলবে। 

যোনিদ্বারের সমস্যা নিরাময় 

একের অধিক সন্তান জন্ম দেওয়ার পর নারীদের যোনিদ্বার অনেকটা শিথিল হয়ে যায়। এক্ষেত্রে লজ্জাবতীর নির্জাস দিয়ে ডুশ দিলে, আর গাছের পাতা সিদ্ধ করে নির্জাস দিয়ে তৈরি তেলে ন্যাকড়া ভিজিয়ে যোনিদ্বারে দিয়ে রাখলে সমস্যা কমে।

আরও পড়ুন: আমলকির মজাদার সালাদের রেসিপি

কোষ্ঠকাঠিন্য কমানো

কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে লজ্জাবতীর মূল ৭/৮ গ্রাম থেঁতো করে সিদ্ধ করতে হবে এবং ছেঁকে ওই পানি খেতে হবে। তাহলেই মিলবে উপকার। সাদা ফুলের লজ্জাবতীর পাতা ও মূল পিষে রস বের করে নিয়মিত খান। এতে পাইলস ও ফিস্টুলায় আরাম পাওয়া যায়।

ঘামের দুর্গন্ধ দূর করা

অনেকের ঘামের দুর্গন্ধ হয় এবং জামায় বা গেঞ্জিতে হলদে দাগ লাগে। এক্ষেত্রে লজ্জাবতী গাছের ডাঁটা ও পাতার নির্যাস তৈরি করে বগল ও শরীর মুছে নিন। এতে ঘামের দুর্গন্ধ দূর হবে। 

এসি/কেবি

উপকারিতা লজ্জাবতী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250