বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

এবারও নেপালে হবে সাফ নারী ফুটবল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ৩রা জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশ নয় এবারও নেপালে হবে নারী সাফ চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট। সোমবার (৩রা জুন) সাফের কম্পিটিশন কমিটির সভায় এর নিষ্পত্তি হয়েছে।  কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ১৭-৩০শে অক্টোবর সাফ নারী চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে। যদিও এবার বাফুফে বাংলাদেশে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে বেশ আগ্রহী ছিল। স্টেডিয়াম সংকটে শেষ পর্যন্ত পারেনি।

সর্বশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছিল নেপালে, ২০২২ সালে। ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। 

আরো পড়ুন : টঙ্গীতে আই কে ইউ-এর শিক্ষার্থীদের ব্ল্যাক বেল্ট প্রদান

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ভেন্যু নির্ধারণ সম্পর্কে বলেন, এই টুর্নামেন্টে সাতটি দেশই অংশগ্রহণ করবে। ভিসা, বিমান টিকিট, স্টেডিয়ামে সাফের কর্তৃত্ব সামগ্রিক সব বিবেচনা করেই নেপালের দশরথকে বেছে নেয়া হয়েছে। বাংলাদেশ ও নেপালের পাশাপাশি ভুটানও আগ্রহী ছিল স্বাগতিক হতে। ভুটানে প্রতি দিন সব দেশ থেকে ফ্লাইট নেই এই জটিলতায় সাফ বড় টুর্নামেন্ট সেখানে দিতে সাহস পায়নি।

সাফ নারী চ্যাম্পিয়নশীপের ড্র ফরম্যাটও আজকের সভায় অনুমোদন হয়েছে। ৮ই জুন ঢাকায় সাফের কংগ্রেস অনুষ্ঠিত হবে। সেই কংগ্রেস শেষে নারী সাফের পাশাপাশি আরো দুটি বয়স ভিত্তিক টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে। 

এস/ আই.কে.জে


বাংলাদেশ ফুটবল নেপাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250