বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি *** ওয়ালটন হাই-টেকের ১৮০% নগদ ও ১০% স্টক লভ্যাংশ সুপারিশ *** উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গঠনে বাংলাদেশ ব্যাংক-কমিউনিটি ব্যাংক চুক্তি *** বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বরখাস্ত ও হয়রানি বন্ধের আহ্বান পেশাজীবী মানবাধিকার পরিষদের

মহানায়ক উত্তমকুমারের গাড়ি প্রেম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাইকের চেয়ে বরাবরই চার চাকা চালাতে বেশি পছন্দ করতেন উত্তমকুমার। কোনো সিনেমার দৃশ্যে গাড়ি চালানোর শট থাকলে খুবই খুশি হতেন। শোনা যায়, ‘সপ্তপদী’ সিনেমার ‘এই পথ যদি না শেষ হয়’ গানের দৃশ্যে বাইকের বদলে নাকি গাড়িতে চেপেই শুটিং করতে চেয়েছিলেন তিনি! তবে পরিচালক অজয় করের আপত্তিতে তা সম্ভব না হলেও সে অতৃপ্তি কড়ায় গণ্ডায় মিটেছিল ‘দেয়া নেয়া’ সিনেমায়। এতে তার ছিল ড্রাইভারের ছদ্মবেশ, তাই গাড়ি চালানোর শট ছিল প্রচুর। মাঝে মাঝে নাকি এমনও হতো, পরিচালক কাট বলার পরেও উত্তমকুমার গাড়ি হাঁকিয়ে চলে যেতেন আরও দূরে! এমনই ছিল তার গাড়ির প্রতি ভালবাসা।

এন্টালি সিআইটি রোডের কাছে এক পাঞ্জাবি গাড়ির ব্যবসায়ীর কাছ থেকে লেটেস্ট সব গাড়ির মডেলের খোঁজ নিতেন উত্তমকুমার। ছুটির দিন একবারের জন্য হলেও তার গ্যারেজে যেতেন। ন্যাপা নামে তার একজন বিশ্বস্ত ড্রাইভার ছিলেন। অধিকাংশ দিন শুটিং থেকে ফেরার পথে ন্যাপাকে পাশের সিটে বসিয়ে নিজেই থাকতেন স্টিয়ারিংয়ে।

নিজের কালেকশনে একাধিক গাড়ি থাকলেও উত্তমকুমারের প্রিয় ছিল নিজের ডজ কিংসওয়ে গাড়িটি। এ ছাড়া তার আইকনিক সাদা রঙের অ্যাম্বাসেডর তো ছিলই। মন খারাপ হোক, ভালো হোক, কোনো উদ্বেগের মধ্যে থাকুন কিংবা আসুক কোনো খুশির খবর— সময় পেলেই উত্তমকুমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়তেন মুহূর্তটি উদ্‌যাপন করতে। শুটিংয়ের অবসরে গাড়ি চালিয়ে পছন্দের খাবারের দোকানে চলে যেতেন। আবার এ রকমও দেখা যেত, গভীর রাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন তিনি।

উত্তম কুমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250