রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’

রমজানে মসজিদে নববিতে প্রায় ৯০ লাখ ইফতারির প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

মুসলমানদের পবিত্র মাস রমজান মাস। এইমাসকে ঘিরে বিভিন্ন আয়োজন করে থাকে সৌদি সরকার। প্রতিবছরের ন্যায় এবারও আসন্ন রমজান উপলক্ষে পবিত্র মসজিদে নববিতে ইফতারের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বছর রমজানের প্রতিদিন পবিত্র এ মসজিদে প্রায় ৯০ লাখ ইফতারের খাবার পরিবেশন করা হবে। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ উদ্যোগের কথা জানিয়েছে।

সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পবিত্র মসজিদে এবারের রমজান মাসে ৮৫ লাখের বেশি ইফতার বিতরণ করা হবে।

তা ছাড়া মুসল্লিদের মধ্যে ২৫ লাখের বেশি জমজম পানির বোতল দেওয়া হবে। এ জন্য পবিত্র এ মসজিদে ১৮ হাজার কনটেইনারভর্তি জমজমের পানি জমা করা হবে।

সম্প্রতি পবিত্র মসজিদে নববীর পরিচালনা পর্ষদ রমজান মাসের প্রস্তুতি শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে। এতে রমজান মাসে বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লির সংখ্যা আগের চেয়ে বৃদ্ধির আশা প্রকাশ করা হয়।

মুসল্লিদের জন্য মসজিদের ভেতরে-বাইরে ও ছাদে এক’শ কোটি ৩০ লাখ বর্গমিটারের বেশি পরিমাণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়। এ ছাড়া ইফতারের খাবার বিতরণ, নামাজের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও জীবাণুনিয়ন্ত্রণসহ পিক আওয়ারে ভিড় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন: হজের খরচ কমলো প্রবাসী ও সৌদি নাগরিকদের জন্য

আগামী হজ মৌসুম শুরুর আগেই বিদেশ থেকে দুই কোটির বেশি মুসল্লি ওমরাহ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব। ২০২৩ সালে বিভিন্ন দেশ থেকে ১৩ কোটি ৫৫ লাখের বেশি মুসলিম ওমরাহ পালন করেন, যা ছিল সৌদি আরবের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা।

এর আগে গত বছরের জুলাইয়ে করোনা পরবর্তী সময়ের সবচেয়ে বেশিসংখ্যক মুসলিম হজ পালন করেন। এতে ১৮ লাখ ৪৫ হাজার ৪৫ জন অংশ নেন, যার মধ্যে ১৬ লাখ ৬০ হাজার ৯১৫ জন বিদেশি হজযাত্রী ছিলেন। 

এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ১লা মার্চ হজের ভিসা ইস্যু শুরু হবে এবং ২৯শে এপ্রিল শেষ হবে। এরপর ৯ই মে থেকে সৌদি আরবে হজযাত্রীদের গমন শুরু হবে।

সূত্র: গালফ নিউজ

এসকে/ 

ইফতার রমজান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250