সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

চালের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে: ভোক্তা ডিজি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাজারে চালের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।

বুধবার (২৪শে জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ব্যবসায়ীরা বলছেন ধানের দাম বেড়েছে। অথচ যেই চাল বাড়তি দামে বিক্রি করা হয়েছে সেগুলো আগের চাল। তখন ধানের দাম কম ছিলো। ধানের দাম হয়তো কেজিতে ২ টাকা বেড়েছে, অথচ চালের দাম বাড়ানো হয়েছে ৮-১০ টাকা। গুদামে যেয়ে দেখা যায় বস্তা বস্তা চাল মজুত করা।

ভোক্তার ডিজি আরও বলেন, চালের দাম বাড়ার সঙ্গে ব্যবসায়ীরা কি মিলের শ্রমিকের বেতন বাড়িয়েছে? পরিবহন খরচ কি বেড়েছে? বাড়েনি। তাহলে চালের দাম কেন রাতারাতি বাড়াতে হলো। এসময় আইন মেনে ব্যবসা না করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ঢাকা মহানগরের বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতা, সংশ্লিষ্ট বিভিন্ন দফতর ও সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভাটির আয়োজন করে ভোক্তা অধিদফতর।

ওআ/

চাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250