শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

বাংলাদেশের যুবাদের আফ্রিকা জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ১১ই আগস্ট ২০২৫

#

ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার যুবাদের হারিয়ে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের শিরোপা জিতেছে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ দল। গতকাল রোববার (১০ই আগস্ট) জিম্বাবুয়ের হারারের ফাইনালে রিজান হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ যুবারা জিতেছেন ৩৩ রানে।

জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার যুবাদের করতে হতো ২৭০ রান। কিন্তু প্রত্যয়ী বাংলাদেশের সামনে চেষ্টা করলেও পেরে উঠতে পারেননি। ২৩৬ রানে অলআউট হয়ে গেছেন প্রোটিয়া যুবারা। এই ফাইনালের আগে অবশ্য গ্রুপ পর্বে দুবার প্রোটিয়া অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছিল বাংলাদেশ। হারিয়েছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে।

যদিও গতকাল লক্ষ্য তাড়ায় দুই ওপেনিংয়ে জরিক ফন শালভিক ও আদনান লাগাদিন ৫৯ রানের জুটি গড়ে দিয়েছিলেন। ব্যাট হাতে বেশি ভয়ংকর ছিলেন লাগাদিন। ৭টি চার ও ১টি ছয়ে ৩১ বলে ৪০ রান করা লাগাদিনকে ফিরিয়ে দেন আল ফাহাদ। এরপর সময় যত গড়িয়েছে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে বেলিন্ডা মোথা ও এনতানতো সনি ২৯ ও ৩৪ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার আশা জিইয়ে রাখলেও শেষ রক্ষা হয়নি। ৪৮.৪ ওভারে রানে অলআউট হয়ে যান তারা। বল হাতে সবচেয়ে সফল রিজান হোসেন; ৩৪ রানে নিয়েছেন ৫ উইকেট। বল হাতেও তিনি ইনিংস সর্বোচ্চ ৯৫ রান করেছিলেন। ৩টি উইকেট নেন আল ফাহাদ।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৬৯ রান তোলেন বাংলাদেশের যুবারা। জওয়াদ আবরার ও রিফাত বেগের ৪১ রানের ওপেনিং জুটির পরের ২৪ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। ১৬ রান করে বিদায় রিফাত। তাকে দ্রুতই অনুসরণ করেন জওয়াদ আবরার (২১)। এরপর ৬৫ রানে অধিনায়ক আজিজুল হাকিমও বিদায় নিলে বিপাকে পড়ে বাংলাদেশ।

তবে এই বিপর্যয় কাটিয়ে উঠতে চতুর্থ উইকেটে ১১৭ রানের জুটি গড়েন কালাম সিদ্দিক ও রিজান হোসেন। ৬টি চারে ৭৫ বলে ৬৫ রান করে সিদ্দিক আউট হন। আউট হন রিজানও, তবে ১০টি চারে ৯৬ বলে ৯৫ রান করেন তিনি। রানআউটের শিকার হওয়ায় পাঁচ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ২৪৫ রানে রিজানের বিদায়ের পর আবদুল্লাহ ২৯ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। সামিউন বশির ৮ বলে করেন ১৩।

জে.এস/

ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250