রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ *** রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর *** রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত *** চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান *** মধ্যবর্তী নির্বাচনের আগে ২ কোটি প্রবীণকে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা ট্রাম্পের *** মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের *** রিয়াদে আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের *** শেখ হাসিনাকে ইউরোপের কোনো নিরাপদ দেশে সরিয়ে নেওয়ার পরামর্শ, ভারতের অবস্থান এখনো ভিন্ন *** তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে অপপ্রচারের চেষ্টা চলছে: সহকারী প্রেস সচিব *** একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একইরকম কেন

তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চার দিনব্যাপী কর্মশালা শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে 'স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম' বিষয়ক চার দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (৩রা ডিসেম্বর) তথ্য অধিদফতরের সভাকক্ষে কর্মশালার উদ্‌বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। 

কর্মশালায় তথ্য ও সম্প্রচার সচিব বলেন, উচ্চ আদালতে সরকারি স্বার্থ-সংশ্লিষ্ট মামলা পরিচালনার ক্ষেত্রে 'স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম' একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার। এই সফটওয়্যারে মামলা-সংক্রান্ত তথ্য ইনপুট দেওয়ার সুনির্দিষ্ট নির্দেশিকা রয়েছে। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর অধীন দফতর-সংস্থাসমূহের বিচারাধীন সকল মামলার তথ্য স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেমে দ্রুত ইনপুট প্রদানের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন। সচিব মন্ত্রণালয় ও দফতর-সংস্থার বিচারাধীন মামলা পরিচালনার ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। 

আরও পড়ুন: পুলিশ আর রাজনৈতিকভাবে ব্যবহৃত হতে চায় না : ডিএমপি কমিশনার

কর্মশালায় স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেমে মামলা-সংক্রান্ত তথ্য ইনপুট করার প্রক্রিয়াসহ সফটওয়্যারের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, ফারাহ শাম্মীসহ মন্ত্রণালয় ও দফতর-সংস্থার ৩৪ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। কর্মশালার উদ্‌বোধন শেষে তথ্য ও সম্প্রচার সচিব তথ্য অধিদফতরের বিভিন্ন শাখা পরিদর্শন করেন।

এসি/কেবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, মৌলভীবাজারে যুবক আটক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

Footer Up 970x250