সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬ *** অজিত দোভাল কি সত্যিই গোপনে ঢাকা সফর করেছেন? *** সংবাদমাধ্যম প্রাসঙ্গিক না থাকলে সমাজ সংকটে পড়বে *** চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে ইজিবাইকের চালকদের বিক্ষোভ *** নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত-বাংলাদেশ থেকে পাচার বলে দাবি কর্তৃপক্ষের

রাতে ঘুম আসে না? এই তিন যোগাসনে মিলতে পারে মুক্তি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাতের ভালো ঘুম আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এই ভালো ঘুমের জন্য প্রথমত দরকার মানসিকভাবে চাপমুক্ত থাকা। দ্বিতীয়ত, ঘুমাতে যাওয়ার আগে শরীরের মাংসপেশি, জয়েন্ট ও লিগামেন্টের আয়েশ করা। ভালো ঘুমের জন্য ৩টি কার্যকর যোগাসনের উপায় চলুন জানা যাক-

শশকাসন

যেভাবে করবেন: বজ্রাসনে এমনভাবে বিছানার ওপর বসুন যাতে দুই হাঁটুর মাঝখানে দেড় ফিট জায়গা ফাঁকা থাকে। হাঁটুর এই ফাঁকে বালিশ দিয়ে নিতে পারেন। শ্বাস নিতে নিতে দুই হাত ওপরের দিকে তুলুন আর শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকতে থাকুন। বালিশ থাকলে মাথা যেকোনো এক দিকে কাত করে রাখুন। আসন থেকে ওঠার সময় শ্বাস নিতে নিতে দুই হাতসহ শরীর ওঠান, শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামিয়ে ফেলুন।

সময়কাল: এভাবে শশকাসন খুব আরামদায়ক। তাই ১ মিনিট থেকে শুরু করে টানা ৫ মিনিট পর্যন্ত থাকতে পারেন।

আরো পড়ুন : বিমানের সবচেয়ে নিরাপদ আসন কোনটি?

সুপ্ত ভদ্রাসন

যেভাবে করবেন: সোজা টান টান হয়ে বালিশে শুয়ে পড়ুন। দুই পায়ের তলা পরস্পরের সঙ্গে মিশিয়ে হাঁটু দুটোকে দুপাশে হেলিয়ে দিন। ভালো হয় দুই পাশে হাঁটুর নিচ বরাবর বালিশ রাখলে। হাত পেট অথবা বুকে না রেখে, সুবিধাজনক অবস্থানে রাখুন। চোখ বন্ধ রাখুন।

সময়কাল: সুপ্ত ভদ্রাসনও খুবই আরামদায়ক একটি আসন। তাই ১ থেকে ৫ মিনিট টানা এই আসনে থাকতে পারেন।

অনুলোম-বিলোম প্রাণায়াম

যেভাবে করবেন: ঘুমানোর আগে বিছানার ওপর যেকোনো আসনে মেরুদণ্ড সোজা করে বসুন। বাঁ হাত কোলের ওপর বিশ্রামরত অবস্থায় রাখুন। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে নাকের ডান ছিদ্র বন্ধ করে বাঁ ছিদ্র দিয়ে ধীরে ধীরে নিঃশব্দে দম টেনে নিন। ফুসফুস পুরোটা ভরে গেলে ডান ছিদ্র উন্মুক্ত করে, হাতের অনামিকা ও কনিষ্ঠা একসঙ্গে করে বাঁ ছিদ্র বন্ধ করে (ডান ছিদ্র দিয়ে) ধীরে ধীরে নিঃশব্দে শ্বাস ছাড়ুন। ছাড়ার পর আবার ডান ছিদ্র দিয়ে শ্বাস ভরুন। এরপর ডান ছিদ্র বন্ধ করে এবং বাঁ ছিদ্র উন্মুক্ত করে শ্বাস ছাড়ুন। এভাবে একটা চক্র সম্পন্ন হবে।

সময়কাল: এভাবে কমপক্ষে ৯টি চক্র বা সময় হিসাবে করে আপনার সুবিধামতো ৫ মিনিট থেকে ১০ মিনিটও করতে পারেন।

পরামর্শ: ভালো ঘুমের জন্য যোগাসন করার কমপক্ষে ২-৩ ঘণ্টা আগে রাতের খাবার খাবেন। যোগাসন শুরু করার আগে হাত, পা, চোখ–মুখ ভালো করে ধুয়ে নিন।

এস/ আই.কে.জে/

যোগাসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

🕒 প্রকাশ: ০৯:০৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

🕒 প্রকাশ: ০৮:৪৯ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250