মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

আজীবন সম্মাননা পেলেন আলীরাজ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৮ পূর্বাহ্ন, ২রা জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের (এজেএফবি) আজীবন সম্মাননা পেলেন অভিনেতা আলীরাজ। সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়। গত ২৯শে জুন, রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) অডিটরিয়ামে আয়োজিত এজেএফবি অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান অনুষ্ঠানে শিল্পীর হাতে এই সম্মাননা পদক তুলে দেওয়া হয়।

এজেএফবির ১৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এই সম্মাননা প্রদান অনুষ্ঠান। চলচ্চিত্র, টেলিভিশন, সংগীতসহ বিভিন্ন অঙ্গনের শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিশেষ সম্মাননা পেয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান।

অন্যান্য ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন অভিনেতা নিরব হোসেন, ডি এ তায়েব, রাশেদ মামুন অপু, পূজা চেরি, আব্দুন নূর সজল, সামিরা খান মাহি, গাজী রাকায়েত, শিবা শানু, সংগীতশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর, ইথুন বাবু, বেলাল খান ও নাট্যকার অর্পনা রানী রাজবংশী প্রমুখ।

জে.এস/

অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250