রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো *** জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা *** ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ *** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

আমাদের প্রজন্ম আপনাকে মনে রাখবে নানা কারণে, খালেদা জিয়ার প্রয়াণে শাওন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

৮০ বছর বয়সে মারা গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক যেন শোকের বইয়ে পরিণত হয়েছে। রাজনীতিবিদ, ব্যবসায়ী থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করছেন। শোক জানাচ্ছেন বিনোদন অঙ্গনের শিল্পীরাও। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনয়শিল্পী ও পরিচালক মেহের আফরোজ শাওন।

নিজের ফেসবুকে খালেদা জিয়ার একটি স্থিরচিত্র পোস্ট করে শাওন লিখেছেন, ‘নব্বই দশকে বেড়ে ওঠা আমাদের প্রজন্ম আপনাকে মনে রাখবে ভালো-মন্দ নানা কারণে। তবে আমি ১৯৯১ থেকে ১৯৯৬ সালের শাসনামলের সফল প্রধানমন্ত্রী হিসেবে আপনার কথা মনে রাখতে চাই। বাংলাদেশের প্রথম নারী সরকারপ্রধান খালেদা জিয়া, আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

মেহের আফরোজ শাওনের সেই পোস্ট তার ভক্ত–শুভাকাঙ্ক্ষীরাও মন্তব্য করেছেন। তারা খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেছেন।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর তথ্য  জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আরও জানা যায়, খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে হতে পারে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মুক্তি পাওয়ার পর চলতি বছরের ৭ই জানুয়ারি লন্ডনে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল। তার স্বাস্থ্যের অনেকটা উন্নতিও হয়েছিল, তবে নানা রোগের জটিলতা, শরীর ও মনের ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। বয়সও ছিল প্রতিকূল। প্রায়ই গুরুতর অসুস্থ হয়ে পড়তেন। এরপর হাসপাতালে ভর্তি করা হতো। তার জন্ম ১৯৪৫ সালে।

মেহের আফরোজ শাওন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250