মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

ঈদে দুই নায়িকার সঙ্গে টিভিতে শাকিব খান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ১লা জুন ২০২৫

#

‘ঈদ আড্ডায় শাকিব খান’ অনুষ্ঠানে শাকিব ও নাবিলা, ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে তিশা ও শাকিব। ছবি: সংগৃহীত

টেলিভিশন অনুষ্ঠানে সাধারণত দেখা যায় না ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানকে। তবে কোরবানির ঈদ উপলক্ষে টিভি অনুষ্ঠানে আসছেন তিনি। একটি নয়, বিটিভির জন্য নির্মিত দুটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন শাকিব। অনুষ্ঠান দুটিতে সঞ্চালক হিসেবে আছেন শাকিব খানের দুই নায়িকা নুসরাত ইমরোজ তিশা ও মাসুমা রহমান নাবিলা।

প্রতি ঈদেই বিটিভিতে প্রচার হয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবারও নানা জমজমাট আয়োজনে তৈরি হয়েছে অনুষ্ঠানটি। উপস্থাপনায় দেখা যাবে নুসরাত ইমরোজ তিশা ও ইন্তেখাব দিনারকে। প্রথমবারের মতো এ অনুষ্ঠানে হাজির হবেন শাকিব। ‘তুফান’ সিনেমার গানের সঙ্গে পারফরম্যান্সের পাশাপাশি তিনি আলাপচারিতায় মেতে উঠবেন তিশার সঙ্গে। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘মেন্টাল’ সিনেমায় শাকিবের নায়িকা হয়েছিলেন তিশা।

আনন্দমেলার এবারের আয়োজনে রয়েছে আরও একটি চমক। সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের কণ্ঠে শোনা যাবে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ শিরোনামের জনপ্রিয় গানটি। থাকছে ব্যান্ড ওয়ারফেজের পরিবেশনা। কাজী নজরুল ইসলামের তিনটি গানে নৃত্য পরিবেশন করেছেন আনিকা কবির শখ, সামিরা খান মাহি ও মীম চৌধুরী। 

রয়েছে সিনেমার গান ও ফোক গানের সঙ্গে চিত্রনায়িকা পূজা চেরি ও দীঘির কোলাজ নৃত্য। এ ছাড়া সাম্প্রতিক বিষয় নিয়ে তৈরি নাটিকায় দেখা যাবে জিল্লুর রহমান, কচি খন্দকার, সোহেল খান, সুভাশিষ ভৌমিক ও শাহীন আলমকে। বিটিভিতে আনন্দমেলা প্রচার হবে ঈদের দিন রাত ১০টায়।

ঈদের দ্বিতীয় দিনও বিটিভিতে থাকছেন শাকিব খান। ‘ঈদ আড্ডায় শাকিব খান’ শিরোনামের অনুষ্ঠানটি প্রচার হবে রাত ১০টায়। নাবিলার উপস্থাপনায় কোরবানির ঈদ ও ঈদের স্মৃতি নিয়ে আড্ডায় মাতবেন শাকিব। গত বছর কোরবানির ঈদে মুক্তি পাওয়া তুফান সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন শাকিব ও নাবিলা।

এইচ.এস/

শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250