শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

রিটার্ন জমা সহজ করতে চালু হচ্ছে মোবাইল অ্যাপ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানিয়েছেন, আগামী বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য মোবাইল অ্যাপ চালু করা হবে।

রোববার (১৭ই নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এলাকায় যাত্রীদের সুবিধার্থে হেল্প ডেস্ক উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।

মো. আব্দুর রহমান খান বলেন, কর প্রদান প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেশনের মধ্যে নিয়ে আসা হবে। আগামী বছর কর রিটার্নের জন্য মোবাইল অ্যাপ চালু করা হবে।

তিনি বলেন, সব করপোরেট ট্যাক্স রিটার্ন আগামী বছরের মধ্যে অনলাইন করা হবে। বর্তমানে অনলাইনে রিটার্ন জমা দেয়া যাচ্ছে ব্যক্তি পর্যায়ে। আগামীতে এটি করপোরেট পর্যায়েও চালু করা হবে।

এনবিআর চেয়ারম্যান জানান, কর কর্মকর্তাদের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ কমিয়ে আনতে কাজ করছে এনবিআর।

তিনি বলেন, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্যাক্স দেওয়া সহজ করা হয়েছে। কার্ডে ২৫ হাজার টাকার নিচে ট্যাক্স দিলে খরচ হবে ২০ টাকা। এর ওপরে যত টাকাই হোক সর্বোচ্চ ৫০ টাকা।

প্রসঙ্গত, গত ৯ই সেপ্টেম্বর থেকে ২০২৪-২০২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজে জাতীয় রাজস্ব বোর্ড অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করেছে। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ও ই-রেজিস্ট্রেশনের সংখ্যা ১০ লাখ ৫০ হাজার অতিক্রম করেছে।

ওআ/কেবি


রিটার্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250