শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

বাংলাদেশের কাছে হারের দুঃস্মৃতি ভুলে সামনে তাকাতে চায় শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: ইএসপিএনক্রিকইনফো

এশিয়া কাপের সুপার ফোরের শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরে যায় তারা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সে হারের দুঃস্মৃতি ভুলে যেতে চান লঙ্কানদের অধিনায়ক চারিত আসালাঙ্কা।

বাংলাদেশের কাছে হেরে ফাইনালে উঠার সমীকরণ কঠিন করে ফেলেছে শ্রীলঙ্কা। সুপার ফোরের বাকি দুটি ম্যাচেই জিততে হবে তাদের। আপাতত তাদের নজর পাকিস্তান ম্যাচের দিকে। বাঁচা মরার লড়াইয়ে আগামীকাল মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় আবুধাবিতে সালমান আলী আগাদের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।

তার আগে আজ সোমবার সংবাদ সম্মেলেন আসালাঙ্কা বলেন, ‘আমরা সবাই জানি যে আমাদের ম্যাচটি জিততে হবে। আমাদের জন্য এখন জেতাটাই গুরুত্বপূর্ণ। কারণ সুপার ফোরের প্রথম ম্যাচে আমরা বাংলাদেশের কাছে বাজেভাবে হেরেছি। আমাদের সেই ম্যাচের কথা ভুলে যেতে হবে এবং অন্যান্য ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে। পরবর্তী ম্যাচ দুটি জিততে পারলে আমরা ফাইনালে যেতে পারব।’

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়া সে ম্যাচে আগে ব্যাট করে ১৬৮ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। আসালাঙ্কার মতে, শেষ দুই ওভারে ব্যাটাররা নিজেদের কাজ না করতে পারায় প্রত্যাশিত সংগ্রহ করতে পারেননি, ‘আমি মনে করি সে ম্যাচে আমরা সত্যিই ভালো ব্যাটিং করেছি। আমরা ভেবেছিলাম যে ১৮০–১৮৫ রানের মতো করতে পারব, আমরা যদি শেষ দুই ওভারে একটু ভালো করতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যবশত এটা আমাদের দিন ছিল না।’

গ্রুপ পর্বের তিন ম্যাচেই রান তাড়া করে জিতেছে শ্রীলঙ্কা। কিন্তু সুপার ফোরের প্রথম ম্যাচে তাদের আগে ব্যাট করতে হয়েছে। দুবাইয়ের উইকেটের জন্য সেটা আদর্শ নয়। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে এসবের দিকে না তাকিয়ে নিজেদের সেরা ক্রিকেট খেলার তাগিদ দিলেন আসালাঙ্কা।

তিনি বলেন, ‘প্রথম রাউন্ডে আমরা তিনটি ম্যাচেই রান তাড়া করতে সক্ষম হয়েছি। সুপার ফোরে আমাদের প্রথমে ব্যাট করতে হয়েছে। দুবাই স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সুবিধাজনক। তাই বলে আমরা তো আর টসের উপর নির্ভর করতে পারি না। যা করার সেটা আমাদের করতে হবে। পেশাদার হিসেবে আমাদের এই ধরণের পরিস্থিতি মোকাবেলা করতে হবে।’

এশিয়া কাপ শ্রীলঙ্কা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250