রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ

এই গরমে কী খেলে স্বস্তি পাবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৬ পূর্বাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

গরমে ঘামের সঙ্গে দেহের অনেক গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড বেরিয়ে গিয়ে অনেক জটিলতা তৈরি করতে পারে। তাই এ সময় ডাবের পানি, কলা, স্যালাইন, আখের গুড়ের শরবত, লেবুর শরবত, তেঁতুলের পাতলা পানি, কাঁচা আমের শরবত বেশি খেতে হবে। এছাড়া গরমে স্বস্তি পেতে যা খেতে পারেন-

স্টার্চ ও জটিল শর্করা

গরমে শরীর ঠান্ডা রাখতে পানিজাতীয় খাবারের পাশাপাশি যেসব খাবার দেহে পানি ধরে রাখতে সাহায্য করে, সেসবের পরিমাণ বাড়াতে হবে। যেমন জটিল শর্করা ও স্টার্চ—ওটস, লাল চিড়া। এগুলো দীর্ঘক্ষণ দেহকে ঠান্ডা রাখে। এ ছাড়া ইসবগুল, চিয়া সিড, তোকমা দানা, বার্লি এগুলোর ওজনের তিন গুণ পানি শোষণ করে দেহ ঠান্ডা রাখে।  

পানসে সবজি

যেসব সবজিতে পানি বেশি, যেমন লাউ, পেঁপে, চালকুমড়া, পটোল, চিচিঙ্গা, শসা, টমেটো, ধুন্দল—বেশি খেতে হবে। অনেকেই আমরা জানি না যে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলিতে পানির পরিমাণ অনেক বেশি; প্রায় ৯১-৯২ শতাংশ। তাই এসব সবজিও প্রাধান্য দিতে হবে।

পানসে ফল

তরমুজ, নাশপাতি, ডালিম, আপেল, পাকা পেঁপে, ঘরে তৈরি আখের রস, আঙুর, আনারস, কমলা, মাল্টা, স্ট্রবেরি বেশি খেতে হবে। গরমে যখনই ফলের রস খাবেন, সঙ্গে এক টেবিল চামচ তোকমা বা ইসবগুল মিশিয়ে খান; দেহ অনেকক্ষণ ঠান্ডা থাকবে।

আরো পড়ুন : বই পড়ে কী লাভ!

প্রোবায়োটিক

গরমে অতিষ্ঠ হয়ে অনেকে রাস্তার পাশে বিভিন্ন পানীয় পান করেন। এতে বিভিন্ন হজমজনিত সমস্যা ও পানিবাহিত রোগ, যেমন টাইফয়েড, হেপাটাইটিস, ডায়রিয়া, আমাশয়, বদহজম ইত্যাদি বেড়ে যায়। তাই প্রোবায়োটিক (উপকারী ব্যাকটেরিয়া) সমৃদ্ধ খাবার, যেমন টক দই, মাঠা, আপেল, ইসবগুল বেশি খেতে হবে। ডাবের পানি, কাঁচা কলা, পেঁপে, চিয়া সিড, আদা, হলুদ চা, জিরাপানি, তুলসী চা, বার্লি, ওটস, মধু ও লাল খাবারও ভালো কাজ করে। ঝিঙে, চিচিঙ্গা, করলা, ধুন্দল, শসা, পটোল ইত্যাদি সবজিও পেটের সমস্যায় বেশ উপকারী।

ভিটামিন সি–সমৃদ্ধ টক ফল

গরমে অতিরিক্ত ঘেমে অনেকে ঠান্ডা, সর্দি, কাশি, গলাব্যথায় আক্রান্ত হন। এ সময় ভিটামিন সি-সমৃদ্ধ টক ফল ও সবজি, যেমন কমলা, মাল্টা, আনারস, পেয়ারা, ক্যাপসিকাম বেশ ভালো কাজে দেয়। এ ছাড়া গরম স্যুপ, গ্রিন টি, তুলসী চা, আদা চা বা যেকোনো হারবাল চা সর্দি, কাশি, গলাব্যথা নিরাময়ে বেশ কার্যকর। গরম পানিতে হালকা মধু, আদা, পুদিনা, দারুচিনি, লবঙ্গ ইত্যাদি মসলা দিয়ে খেলেও ভালো ফল পাবেন।

অ্যান্টিব্যাকটেরিয়াল খাবার

গরমে প্রস্রাবের সংক্রমণ খুব হয়। এ ক্ষেত্রে অ্যান্টিব্যাকটেরিয়াল খাবার, যেমন দারুচিনি, রসুন, মধু খুব ভালো কাজ করে। পুদিনা ও আদা দেহ ঠান্ডা রাখে। তাই এগুলো খাদ্যতালিকায় রাখতে হবে।

এ গরমে অতিরিক্ত মসলা, তেল, ভাজাপোড়া, টেস্টিং সল্ট দেওয়া খাবার, রাস্তার খোলা খাবার অবশ্যই এড়িয়ে যেতে হবে।

এস/ আই.কে.জে/

গরম খনিজ উপাদান কাঁচা আমের শরবত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250